আবার অবসরের ইঙ্গিত জোকারের

সোমবার প্রকাশিত হয় ব়্য়াঙ্কিয়ের তালিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে জল্পনার ইঙ্গিত দিলেন নোভাক জোকোভিচ। আর এই ইঙ্গিত এল স্টেফি গ্রাফের শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড স্পর্শের পর। সোমবার প্রকাশিত হয় এটিপি ব়্যাঙ্কিং। সেই তালিকায় সবার ওপর নাম জোকোভিচের। ৩৭৭ সপ্তাহ ধরে তালিকায় শীর্ষে ছিলেন স্টেফি।

মেলবোর্ন অস্ট্রেলিয়া ওপেন জেতার পর দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে কোর্টে নামবেন জোকোভিচ। টেনিসে সর্বকালের অন্যতম সেরা গ্রাফকে পিছনে ফেলার অনুভূতি জানিয়েছেন জোকার। বলেন- আমি আরও বেশি সাফল্য চাই। দীর্ঘকাল ধরে শীর্ষস্থানে থাকা স্টেফি গ্রাফকে স্পর্শ করার অনুভূতি একেবারে আলাদা। মহিলা ও পুরুষদের মধ্যে শীর্ষস্থানে ওঠার আলাদা অনুভূতি রয়েছে। একই সঙ্গে জানিয়েছেন, কতদিন তিনি টেনিস খেলবেন তা নিয়ে নিজেই সন্দিগ্ধ।

টেনিস ব়্যাঙ্কিং শুরু হয় ১৯৭৩ সাল থেকে। সে বছর শুধুমাত্র পুরুষদের ব়্যাঙ্কিং শুরু হয়েছিল। মেয়েদের ব়্যাঙ্কিং শুরু হয় দুই বছর বাদে ১৯৭৫ সালে। গ্রাফ প্রথম ব়্যাঙ্কিয়ের শীর্ষস্থানে ওঠেন ১৯৮৭তে। টানা ১৮৬ সপ্তাহ শীর্ষস্থান দখল করে রেখেছিলেন। এটাই মেয়েদের টেনিসে সব চেয়ে বেশি সময় ধরে শীর্ষস্থানে থাকার রেকর্ড। ২০১৬ তে স্টেফি গ্রাফকে ছুঁয়ে ফেলেন আমেরিকার সেরেনা উইলিয়ামস। পুরুষদের মধ্যে টানা ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড একমাত্র রজার ফেডেরার। ছিলেন ২৩৭ সপ্তাহ। আর ২০১১ তে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠে জোকার।  

মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের কোয়ালিফায়ার টমাস মাশাকের বিরুদ্ধে খেলতে নামবে জোকার। জোকার ছাড়াও দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে দেখা যাবে দানিল মেডভেড, আন্দ্রে রুবলেভ, ফেলিক্স অগার, অ্যালসিমোর মতো খেলোয়াড়দের।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের