প্রতিবাদ করে সরকারের চক্ষুশূল, পরিবার নিয়ে দেশ ছেড়ে গ্রিসে পাড়ি জোকোভিচের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদই কাল। পরিবার সহ সার্বিয়া ছাড়লেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। একজন কিংবদন্তি হয়েও, সেদেশের সরকারের বিরুদ্ধাচারণ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর থেকেই জোকোভিচের ওপর নেমে এসেছিল বিপদের খাঁড়া। সরকারের রোষে পড়তে হয়েছিল জোকোভিচকে। এমন কথাও শোনা যাচ্ছিল সরকারের বিরোধিতা করে আর হয়তো সার্বিয়াতে থাকতে পারবেন না তিনি। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল। সার্বিয়া ছেড়েই চলে গেলেন তিনি। সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবার নিয়ে পাকাপাকিভাবে সার্বিয়া ছেড়ে গ্রিসে থাকা শুরু করেছেন জোকোভিচ। তাঁর দুই ছেলেমেয়ে বর্তমানে সেখানকারই একটি স্কুলে পড়ছে।

ইংল্যান্ডের ‘দ্য ডেইলি মেল’ সূত্রে খবর, নোভাক জোকোভিচ বেশ কিছু দিন আগে থেকে গ্রিসে থাকা শুরু করেছেন। এথেন্সে থাকছেন তিনি। ছেলে স্টেফান এবং মেয়ে তারা পড়ছে এথেন্সের সেন্ট লরেন্স স্কুলে। ইতিমধ্যেই বাড়ি কিনেছেন দক্ষিণ এথেন্সে। সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে জোকোভিচকে। গ্রিসে থাকতে হবে বুঝে তিনি আবেদন করেছেন গ্রিক গোল্ডেন ভিসার। এই ভিসা পেতে গেলে গ্রিসে বেশ বড় একটা অর্থমূল্য দিতে হয়। নোভাক সারা বিশ্বের গর্ব । তার অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবীতে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসও তেমনই একজন অনুরাগী। জোকোভিচ গ্রিসে থাকতে শুরু করার পর থেকে বার দুয়েক দেখাও করেছেন। ফ্রান্সের মোনাকোতেও জোকোভিচের সম্পত্তি রয়েছে।

কেন সরকারের রোষানলে পড়তে হয়েছিল নোভাককে? ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সেই সময় সার্বিয়ার নোভি সাদের রেল স্টেশনে একটি ক্যানোপি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। তারপর থেকে সার্বিয়ায় ওঠে আন্দোলনের ঢেউ। সরকারের দুর্নীতির বিরোধিতা করে রুখে দাঁড়ায় সে দেশের ছাত্ররা। সেই প্রেসিডেন্ট বিরোধী ছাত্র আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। এই ছিল অপরাধ। লঘু পাপেই হয়েছে গুরুদণ্ড। সার্বিয়ান সরকার কিংবদন্তি টেনিস তারকাকেও শত্রু ভাবতে দ্বিধা করেনি।

আন্দোলনের শুরুর দিকে সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘যুব সমাজের উপর আমার ভরসা রয়েছে। তাদের ক্ষমতার উপর আস্থা রয়েছে। আমার মতে, উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। তাদের সম্মান করা উচিত। বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।’’ ছাত্রদের পাশে তিনি যে পুরোদমে রয়েছেন তা বোঝা গিয়েছিল তাঁর কর্মকাণ্ডেও।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় তিনি উৎসর্গ করেছিলেন আন্দোলনের সময় প্রয়াত এক ছাত্রকে। বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জোকোভিচ যে টি-শার্ট পরে গিয়েছিলেন, তাতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা ছিল। এইসবের কারণে প্রেসিডেন্ট ভুকিচের মনে হয় জোকোভিচ সরকারের বিরুদ্ধে প্রচার করছেন। তারপরেই শুরু তাঁর সমালোচনা। এতে হাতিয়ার হয় ভুকিচের নিজস্ব কিছু সংবাদমাধ্যম। বাধ্য হয়েই এবার দেশ ছাড়লেন টেনিস তারকা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে