চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

নিজস্ব প্রতিনিধি: ভারত নয় বিরাট কোহলির জনপ্রিয়তা বিশ্বজুড়ে। শুধু দর্শকরা নন বিরাটের ফ্যান বহু খেলোয়াড়। এবার ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ভারত সফরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। সেই সঙ্গেই বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করে টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটানোর ইচ্ছাপ্রকাশ করেছেন।

নোভাক জোকোভিচ বলেছেন, ভারতের ভক্তদের সঙ্গে তিনি এক গভীর সংযোগ অনুভব করেন এবং আশা করেন যে, শীঘ্রই তিনি ভারত সফরে এসে সময় কাটানোর সুযোগ পাবেন। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই তারকা বছরের পর বছর ধরে তাঁকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুর্নামেন্টগুলোতে এবং বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ভারতীয় সমর্থকদের উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন। মাদ্রিদে অনুষ্ঠিত ‘লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস’-এর ফাঁকে ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, “আমার বার্তাটি সর্বদা ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সর্বোপরি, গত বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় টেনিস ও ক্রীড়াপ্রেমী ভক্তদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যে বিপুল সমর্থন পেয়ে আসছি, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।”

তিনি আরও জানান যে, ভারত সফরের জন্য তিনি দীর্ঘ দিন ধরেই গভীর তাগিদ অনুভব করছেন এবং ভক্তদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী। এর পরেই তিনি বলেন, “আমার বার্তাটি এমনও হবে, ভারতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। কারণ, আমাকে ভারতে যেতেই হবে। গত দু-এক বছর ধরে আমি সেখানে যাওয়ার জন্য এক ধরনের টান অনুভব করছি,” তিনি আরও জানান যে, এই সফরের সময় তিনি কোনো অনুষ্ঠানের আয়োজন করতে কিংবা একটি ম্যাচও খেলতেও আগ্রহী।

জোকোভিচ বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন যে ভারতের প্রাক্তন অধিনায়কই তাঁকে ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলেছেন, “হ্যাঁ, বিরাট আমার বন্ধু এবং এমন একজন যাকে আমি অবশ্যই শ্রদ্ধা ও প্রশংসা করি। সত্যি বলতে, তাঁর কারণেই আমি ক্রিকেট দেখা শুরু করি। তিনি আরও বলেন যে, তাঁরা দুজন একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তার সফরটি বাস্তবায়িত হলে তাঁরা একটি আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিতে পারেন। জোকোভিচ বলেন, “আমি যখন ভারতে আসব, আশা করি তিনিও যোগ দিতে পারবেন এবং তখন আমরা কিছুটা টেনিস, কিছুটা ক্রিকেট খেলতে পারব, মজা করতে পারব এবং মানুষের মধ্যে ইতিবাচক ও ভালো অনুভূতি ছড়িয়ে দিয়ে খেলাধুলাকে উদযাপন করতে পারব।”

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ