আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকা সাংবাদিক সম্মেলন ডাকলেন জোকোভিচ, তবে কি অবসর?

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা সাংবাদিক সম্মেলন ডাকলেন টেনিস স্টার নোভাক জোকোভিচ। সাংবাদিক সম্মেলন বেলগ্রেডে। জোকোভিচের এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে জল্পনার পারদ তুঙ্গে উঠেছে।  নানা প্রান্ত থেকে নানা কথা শোনা যাচ্ছে। কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর পর্দার আড়ালে চলে গিয়েছিলেন জোকোভিচ। সম্প্রতি এই টেনিস স্টারকে দেখা যায় কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অস্ট্রেলিয়া ওপেন জয় সেলিব্রেট করতে। সেই সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যদিও জোকার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গিয়েছেন। বেলগ্রেডের সাংবাদিক সম্মেলন ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক প্রান্ত থেকে বলা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর সাংবাদিক সম্মেলন করেননি। বেলগ্রেডের সাংবাদিক সম্মেলনে এই জয় নিয়ে কথা বলতে পারেন। অনেকে আবার বলছেন, চোট পাওয়া নিয়েও কথা বলতে পারেন। আবার এক প্রান্ত থেকে বলা হচ্ছে, যেহেতু সে করোনা টিকা নেয়নি, তাই সাংবাদিক সম্মেলন থেকে মার্কিন টেনিস ফেডারেশনের উদ্দেশ্যে খেলার আর্জি জানাতে পারে। শেষ জল্পনা সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। 

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, গত বছর আমেরিকায় সিনসিনাট্টি ওপেনে অংশগ্রহণে জোকোভিচের  বিরুদ্ধে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। একই কারণে অস্ট্রেলিয়ান ওপেনেও তাকে খেলতে দেখা যায়নি। কোনও কোনও প্রান্তে প্রশ্ন উঠছে, জোকোভিচ কি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটা ঘোষণা করতে তিন আচমকা সাংবাদিক সম্মেলন ডাকলেন জোকোভিচ।  

আরও পড়ুন ভ্যাকসিন না নেওয়ার ‘শাস্তি’, জোকারের আমেরিকায় প্রবেশ নিষেধ

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ