অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬,৭-৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে শেষ হাসি নোভাক জোকোভিচের মুখে। প্রতিপক্ষ স্টেফ্যান সিতসিপাসকে ৬-৩, ৭-৬,৭-৬ সেটে পরাজিত করেন। সিতসিপাসকে পরাজিত করতে জোকোভিচের লেগেছে প্রায় তিন ঘণ্টা।

 এই জয়ের সঙ্গে সঙ্গে নোভাক জোকোভিচ আরও একটি কীর্তি স্থাপন করলেন। পুরুষদের সিঙ্গলস বিভাগে তাঁর এবং নাদালের গ্র্যান্ড স্লাম খেতাব জয় সমান হল। সার্বিয়ার এই টেনিস তারকা  কেরিয়ারে ১০ বার অস্ট্রেলিয়া ওপেন জয় করলেন। রজার ফেডেরার দখলে ২০টি গ্র্যান্ড স্লাম। ফেডেরার গত বছর অবসর নিয়েছিলেন। নাদাল চোটের কারণে টেনিস থেকে কিছুদিনের জন্য সরে গিয়েছেন।  

প্রথম সেট সিতসিপাস জয় পাওয়ায় জোকোভিচ বেশ চাপে পড়ে যান। দ্বিতীয় সেটের শুরু থেকে জোকোভিচ আক্রমণাত্মক হয়ে ওঠেন। পাল্টা লড়াই চালিয়ে যায় সিতসিপাস। দ্বিতীয় সেট দখল করেন জোকোভিচ। বলা যেতে পারে, তৃতীয় সেটের লড়াই হয়েছে রুদ্ধশ্বাস। জোকোভিচের কাছে এই ম্যাচ ছিল আত্মমর্যাদার।

গত বছর টিকা না নিয়ে অস্ট্রেলিয়া চলে যান জোকার। সেখানে পৌঁছতেই তাকে গ্রেফতার করা হয়। মামলা গড়ায় আদালতে। আদালত নির্দেশ দেয় জোকারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার। সেই ঘটনার এক বছর বাদে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে নামলেন জোকার। আজকের জয় সেই ঘাড়ধাক্কা দিয়ে বের করার পাল্টা বলে ধরে নেওয়া যেতে পারে। 

আজ পুরুষদের ফাইনাল যে কোর্টে হয়েছে, সেই কোর্টে এক বছর আগে নাদাল রেকর্ড করেন। আজ করলেন জোকোভিচ। 

আরও পড়ুন ভ্যাকসিন না নেওয়ার ‘শাস্তি’, জোকারের আমেরিকায় প্রবেশ নিষেধ

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের