দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ জিতলে ভারতীয় হকি খেলোয়াড়দের কোটি টাকা পুরস্কার দেবেন নবীন

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামী ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসতে চলেছে ১৫তম হকি বিশ্বকাপের আসর। আর ওই আসরে বিশ্বসেরার শিরোপা ছিনিয়ে আনতে পারলে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়রা এক কোটি টাকা করে পুরস্কার দেবে ওড়িশা সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ও রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ ১৬ দেশকে নিয়ে বসছে বিশ্বকাপ হকির আসর। ভারতের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্পেন ও ওয়েলস। ১৩ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনের দিনেই রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল। পাঁচ বছর আগে বিশ্বকাপ হকিতে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ান হয়েছিল বেলজিয়াম। রানার্স হয়েছিল নেদারল্যান্ডস। শেষ চারে পৌঁছতে পারেনি ভারতীয় দল। এবারের বিশ্বকাপে যাতে ঘরের মাটিতে সেরার শিরোপা জেতা যায় তার জন্য কোমর কষে নেমেছেন।

এদিন রাউরকেল্লা স্টেডিয়ামে হকি বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের খেলোয়াড়দের ভোকাল টনিক দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশের মাটিতে বিশ্বসেরার তকমা আপনারা ছিনিয়ে আনুন। প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেবে ওড়িশা সরকার।’ মাত্র নয় মাসের মধ্যে রাউরকেল্লায় হকির আধুনিক স্টেডিয়াম তৈরির জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন ভারতীয় হকি সংস্থার সর্বভারতীয সভাপতি দিলীপ তিরকে।  

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ