দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির ছবি তুলতে নীরজ-সিন্ধুদের সরে যাওয়ার নির্দেশ, জাতীয় গেমসে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি: এ যেন ঠিক ২০২২-য়ের ডুরান্ড কাপ ফাইনালের পুনরাবৃত্তি।  

ফাইনাল শেষে পুরস্কার বিতরণের সময় সুনীল ছেত্রীকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাঠগড়ায় উঠেছিলেন বাংলার তৎকালীন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। সেটা ১৮ সেপ্টেম্বরের ঘটনা।

সেই ঘটনার রেশ মিটতে না মিটতে সেই একই দৃশ্য দেখা গেল জাতীয় গেমসের ২০২২-য়ের মঞ্চে। লা গণেশনের জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে ছিলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু-সহ বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের সরিয়ে দিলেন অলিম্পিয়ান গগন নারাং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য, যা দেখে নেটিজেন-সহ ক্রীড়াজগতের সঙ্গে জড়িতরা নিন্দায় সরব।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি জাতীয় গেমসের মশালটি নির্দিষ্টস্থানে রাখছিলেন। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু-সহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। দেখা গেল তাদের মঞ্চের এক ধারে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন প্রাক্তন অলিম্পিক পদকজয়ী গগন নারাং। ভিডিয়োতে দেখা গিয়েছে গগন নারাং বাকিদের সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছি বিতর্ক। অভিযোগ, প্রধানমন্ত্রী মোদির ছবি যাতে ভালো করে ওঠে, সে কারণে মঞ্চে উপস্থিত অন্যান্য খেলোয়াড়দের সরে যেতে বলা হচ্ছে। ক্রীড়া বিশেষজ্ঞ থেকে শুরু করে নেটিজেনরা প্রতিবাদে সরব। তাদের প্রশ্ন, বারে বারে এই ধরনের ঘটনা কী করে ঘটছে।

ঘটনাটি যে নিঃসন্দেহে অপমানজনক তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ