ওমিক্রনের কড়া বিধিনিষেধ, স্থগিত হল কিউয়িদের অস্ট্রেলিয়া সফর

গোটা বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রন। করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিটি সর্বত্র থাবা বসিয়েছে।  এবার সেটা গিয়ে পড়ল আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের ওপর। চলতি মাসেই কিউয়ি দলের অজি সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ড সরকার ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জারি করেছে কড়া বিধিনিষেধ। তাই সেই কথা মাথায় রেখেই আপাতত অস্ট্রেলিয়া খেলতে যাওয়া স্থগিত করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে বোর্ডের কর্তা ডেভিড হোয়াইট জানান, ‘ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য নিউজিল্যান্ড সরকার বিধিনিষেধে বেশ কিছু বদল এনেছে এবং কড়াকড়ি করেছে। তাই আপাতত অস্ট্রেলিয়া সফরে খেলতে যাওয়াটা স্থগিত করা হয়েছে। দুই দেশের বোর্ড আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। পরে এই সফরের নয়া সূচি দেওয়া হবে’।

পাশাপাশি, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও নিক হকলে বলেন, ‘আমাদের কিছু করার ছিল না। আপাতত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে হতে চলা সিরিজ স্থগিত করতে হয়েছে। আমরা জানি এতে দর্শকরা নিরাশ হবেন। তবে এই অতিমারির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। আগামী ২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে তিনটি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার