নববর্ষের সকালে ময়দানে ফুটে উঠল বারপুজোর ছবি, দুই প্রধানেই গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

বাংলার নববর্ষের দিন তথা পয়লা বৈশাখের সকালে কলকাতা ময়দান ফিরে গেল চেনা মেজাজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নববর্ষের দিন তথা পয়লা বৈশাখের সকালে কলকাতা ময়দান ফিরে গেল চেনা মেজাজে। প্রতিবারের মতো এবারও রীতি মেনে সম্পন্ন হল বারপুজো। তাই বছরে প্রথম দিনে ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ ময়দানের বিভিন্ন ক্লাবে ছিল উৎসবের মেজাজ।

গত দু’বছর করোনার বাড়বাড়ন্তের জন্য কোনও মতে বারপুজো সারতে হয়েছিল ময়দানের ক্লাবগুলিকে। তবে এবার কোভিড প্রভাব বেশ খানিকটা স্থিতীশীল হয়ে ওঠায় বেশ জমজমাট করেই বারপুজো সম্পন্ন হল দুই প্রধানেক তাঁবুতে। উভয় তাঁবুতেই গিয়ে হাজির হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া বেশ কিছু বর্তমান এবং প্রাক্তন ফুটবলার। সেই সঙ্গে ছিলেন সবুজ-মেরুনের কোচ জুয়ান ফেরান্ডো। সকলেই সাক্ষী থাকলেন বারপুজোর। বিশেষ করে স্প্যানিশ কোচ ফেরান্ডো এই বারপুজো দেখে ভীষণভাবে উচ্ছ্বসিত। আনন্দ-সহ তিনি বললেন, ‘নতুন অভিজ্ঞতা হল, এককথায় যা অসাধারণ’।

শুধু পুজোই নয়, পুজোর পাশাপাশি চলল মিষ্টিমুখও। আর দুই তাঁবুতেই জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল। লাল-হলুদে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়েছিল। মোহনবাগান ক্লাবের সচিব দেবাসিশ দত্ত জানান, ‘সারা বছর যেন আমাদের জালে বল না ঢোকে সেই জন্য এই পুজো করা। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার জানান, শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইট ফিরিয়ে দিলেও আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলবে।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির