প্রেমদিবসের দিন ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে হার্দিক, পাত্রী কে

জানা গিয়েছে, তাঁরা ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন। প্রেম দিবসের দিন রাজস্থানের উদয়পুরে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমেই আরও একবার চার হাত এক হবে তাঁদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ-টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সুখের সংসার। বলিউড তারকা জুটির পাশাপাশি তাঁদের দাম্পত্য জীবনও কম সুখকর নয়, পাশাপাশি চর্চিতও বটে। তবে ২০২০ সালে ৩১ মে ঘোর করোনার সময়ে আচমকাই বাবা হওয়ার খবর দেন, হার্দিক। তখনই জানান তিনি, চুপিসাড়েই বাগদত্তা নাতাশাকে বিয়ে করে নিয়েছেন। সৌজন্যে নাতাশার গর্ভাবস্থা, সেই কারণেই চটজলদি বিয়ে করতে হয়ে তাঁদের। বিয়ের ঠিক দু মাসের মধ্যেই তাঁদের কোলে আসে ফুটফুটে পুত্র সন্তান। ছেলেকে নিয়ে হার্দিকের সময় কাটানোর একাধিকবার ছবিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া দখল করে রাখে। দেখতে দেখতে পুত্রের বয়সও ৩ বছর হতে চলল। কিন্তু গোপনে বিয়েটা কবে সামাজিক স্বীকৃতি পাবে? ভক্তরা সেটারই অপেক্ষা করে বসে আছে। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান!

গোপনে বিয়ে সারার পাক্কা তিন বছর পর সামাজিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হার্দিক-নাতাশা। সন্তানকে নিয়েই আরও একবার সাতপাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেটের এই অলরাউন্ডার। জানা গিয়েছে, তাঁরা ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন। প্রেম দিবসের দিন রাজস্থানের উদয়পুরে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমেই আরও একবার চার হাত এক হবে তাঁদের। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই সময়ে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়েটা খুব চটজলদি হয়ে যাওয়ার কারণে জাঁকজমক ভাবে বিয়েটা করতে পারেননি তাঁরা। তাই এবার ইচ্ছে পূরণ করবেন এই তারকা জুটি। জানা যাচ্ছে, ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাঁদের প্রাক-বিয়ের অনুষ্ঠান, চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সবটাই হবে রীতি মেনে। জানা যাচ্ছে বিশ্ববিখ্যাত ফ্যাশন লাইন ‘Dolce and Gabbana’র সাদা গাউনে বিয়ের দিন সাজবেন নাতাশা। তাঁদের বিয়ের থিম হবে সাদা।

ছেলে অগস্ত্য আড়াই বছরেই বাবা-মা’র বিয়ের সাক্ষী থাকবে। ২০২২ সালের নভেম্বর থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু গোটা বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি হার্দিক-নাতাশা। শোবিজ দুনিয়ার অন্যতম পরিচিত নাম নাতাশা। আদতে তিনি সার্বিয়ার বাসিন্দা। ইমরান হাশমি অভিনীত ‘দ্য বডি’-তে একটি গানে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স হিসেবে ছিলেন নাতাশা। এছাড়াও ‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’-র মতো একাধিক রিয়ালিটি শো’তেও অংশ নিয়েছিলেন নাতাশা। যদিও বিয়ের পর গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন নাতাশা।

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার