ফের একবার আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের সালমা

আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের ঘরোয়া টি-২০ চ্যালেঞ্জের আসর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের ঘরোয়া টি-২০ চ্যালেঞ্জের আসর। এককথায় যাকে মেয়েদের আইপিএল বলা হয়। আর সেখানে ফের একবার খেলার জন্য ডাক পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সালমা খাতুন। যিনি টাইগ্রেসদের প্রাক্তন অধিনায়কও। 

তবে এই প্রথম নয় গতবারও মহিলাদের আইপিএলে ডাক পেয়েছিলেন সালমা। আর তাঁর সঙ্গে ভারতীয় ঘরোয়া কুড়ি-বিশের ক্রিকেটে খেলার ডাক এসেছিল জাহানারা আলমেরও। তবে এবার আর জাহানারাকে ডাকা হয়নি। বাংলাদেশ তথা ওপার বাংলা থেকে শুধুমাত্র সালমাকেই ডাকা হয়েছে। তাঁকে আনার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। আর বিসিবিও সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

তবে ফের মহিলাদের আইপিএলে ডাক পাওয়ার কথা নেট মাধ্যমে নিজেই জানিয়েছেন সালমা। সেখানে তিনি লেখেন, ‘আমি এবারও নারীদের আইপিএলে খেলার ডাক পেয়েছি। শুনেছি বিসিবি ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ কিংবা ১৬ তারিখ দেশ ছাড়ব’।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির