চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর পর সেঞ্চুরি, তাক লাগিয়ে দিলেন পরিচালক-পুত্র

নিজস্ব প্রতিনিধি : রনজি ট্রফি প্লেট লিগে রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিলেন অগ্নি চোপড়া। পর পর চার ম্যাচে সেঞ্চুরি করলেন তরুণ এই খেলোয়াড়। অগ্নিই প্রথম ব্যাটসম্যান যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে পর পর চার ম্যাচে এই সেঞ্চুরি হাঁকালেন।

কে এই অগ্নি চোপড়া। বলিউড চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলের নাম অগ্নি চোপড়া। মিজোরামের হয়ে রনজি খেলছেন পঁচিশ বছর বয়সি এই খেলোয়াড়। মিজোরামের হয়ে পর পর চার ম্যাচে অগ্নি রান করেছেন যথাক্রমে ১০৫,১০১, ১১৪,১০, ১৬৪,১৫ ও ১৬৬,৯২। এই চার ম্যাচে অগ্নির স্ট্রাইক রেট ১১১.৮০। এর আগে অনুর্ধ ১৯ ও অনুর্ধ ২৩-এ মুম্বইয়ের হয়ে খেলেছেন পরিচালক পুত্র। তবে কোচের পরামর্শে দল বদল করেন তিনি।

পর পর চার ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের পর সাংবাদমাধ্যমের কাছে অগ্নি জানান, ‘মিজোরামে এসে আমার খুব ভালো লাগবে। এখানেই সকলেই আমাকে খুব সহযোগিতা করছে। বাইরের রাজ্য থেকে আমি এসেছি, সেই কথা মনেই হচ্ছে না। আমি নিজে মিজো ভাষা একটু একটু শিখছি। আমার লক্ষ্যই হল মিজোরামকে প্লেট লিগের ফাইনালে তোলা। প্লেট লিগের ফাইনালে উঠতে পারলেই আগামী মরশুমে এলিট লিগে চলে যাবে মিজোরাম।‘ উল্লেখ্য, বাবা বিধু বিনোদ চোপড়া বিখ্যাত চিত্র পরিচালক হওয়া সত্বেও বাবার পদাঙ্ক অনুসরণ করেনি অগ্নি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘বাবা আমাকে আমার ক্যারিয়ার গড়ার স্বাধীনতা দিয়েছেন। বাবাকে আমাকে স্পষ্টত জানিয়েছেন, জীবনে যা কিছুই করবে, সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি যদি রাস্তার মুচিও হই, তাহলে যেন সেরা মুচি হতে পারি।‘

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ