আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইম্বলডনে আরব উপন্যাস রচনা করলেন সৌদি-কন্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সাক্ষী রইল গর্বের উইম্বলডন। গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন সৌদি আরবের ওনস জাবির (Ons Jabeur )। এবার নিজের ইতিহাস নিজেই ভাঙলেন। কোয়ার্টার ফাইনাল থেকে উঠলেন সেমিফাইনালে (semifinal) । পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ম্যারি বউজকোভাকে (Marie Bouzkova  )। ফলাফল ৩-৬, ৬-১, ৬-১। সেমিফাইনালে ওনস জাবিরের প্রতিদ্বন্দ্বী জার্মানির তাতানা মারিয়া।

আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় আরব (Arabia) বা উত্তর আফ্রিকার (North Africa) কোনও প্রতিযোগীকে (ছেলে বা মেয়ে) সেভাবে উঠে আসতে দেখা যায়নি। খুব বেশি দূর হলে তাদের দৌড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ওনস জাবিরের (Ons Jabeur )কথাই ধরা যাক। ২০২০-য়ের অস্ট্রেলিয়ান ওপেনে এই জাবির অস্ট্রেলিয়ার সোফিয়া কেনিনের কাছে পরাজতি হন। আর তার আগের বছর এই উম্বলডনেই (Wimbledon) বেলারুসের আরিয়ানা সাবালেঙ্কার কাছে তাঁকে হারতে হয়েছিল। সে কারণে উইম্বলডনের (Wimbledon) সেমিফাইনালে ওনস জাবিরের পৌঁছে যাওয়া নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা।

খেলা শেষ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওনস জাবির তার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করেন। জাবির (Ons Jabeur )বলেন, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার আগে মরক্কোর চার বারের গ্র্যান্ড স্লাম কোয়ার্টারফাইনালিস্ট হিচাম আরাজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। হিচাম জানায়, আন্তর্জাতিকমানের যে কোনও টেনিস প্রতিযোগিতায় আরবের খেলোয়াড়দের দৌড় খুব বেশি হলে কোয়ার্টার ফাইনাল। অনেকে তো আবার বাছাই পর্বে ছিটকে যায়। আমি সেই চিরাচরিত ধারনা ভাঙতে চেয়েছি।’

আর কোয়ার্টার ফাইনালে ম্যাচ প্রসঙ্গে ওনস জাবির (Ons Jabeur )বলেন, ‘প্রথম সেটে শুরুর দিকে একটু গোলমাল হয়ে যাওয়ায় সেট হাতছাড়া হয়ে যায়। পরে ম্যাচে ফিরি। আর ফলাফল তো বলেই দিচ্ছে সে কথা।

আরও পড়ুন সমাজের মোড়লদের জবাব দিতে চেয়েছিলাম : নিখাত জারিন

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ