আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বজরং পুনিয়াকে সাময়িক নির্বাসিত করল নাডা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাহুবলী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের হাত কতটা লম্বা ফের হাড়ে হাড়ে টের পেলেন বজরং পুনিয়া। প্যারিস অলিম্পিকের জন্য ট্রায়ালের আগেই অলিম্পিক পদকজয়ী কুস্তিগিরকে অস্থায়ীভাবে সাসপেন্ড করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। রবিবার ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই শাস্তির ফলে প্যারিস অলিম্পিকের ট্রায়ালে অংশ নিতে পারবেন না পুনিয়া।

সূত্রের খবর গত মার্চে প্যারিস অলিম্পিকের জন্য হরিয়ানার সোনিপতে ট্রায়ালের আসর বসেছিল। ওই ট্রায়ালের আসরে ডোপ টেস্টের জন্য নমুনা জমা দিতে বলা হয়েছিল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী পুনিয়াকে। কিন্তু নমুনা দিতে অস্বীকার করেন তিনি। আর তাতেই চটে যান নাডার কর্তারা। গত ২৩ এপ্রিল নমুনা না দেওয়ার জন্য বজরংকে কারণ দর্শানোর নোটিশ ধরায় নাডা। আগামী ৭ মে’র মধ্যে জবাব দিতে বলা হয়।

কিন্তু অলিম্পিক পদকজয়ী কুস্তিগির কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার আগেই তাঁকে  অস্থায়ীভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন নাডার বিজেপিপন্থী কর্তারা। আর ওই সিদ্ধান্তের ফলে প্যারিস অলিম্পিকের জন্য ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া হল পুনিয়ার। যদিও নাডার এক আধিকারিক জানিয়েছে, কেন গত ১০ মার্চ সোনিপতে ট্রায়ালের আসরে পুনিয়া ডোপ টেস্টের জন্য নমুনা দিলেন না তার যথোপযুক্ত কারণ ব্যাখ্যা করতে পারলে স্থায়ীভাবে সাসপেন্ড করা হবে। সেক্ষেত্রে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কুস্তির আসরে অংশ নেওয়ার রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে অলিম্পিক পদকজয়ী কুস্তিগিরের।  

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১ বছরেও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ