‘আলবিদা’, টেনিস জগ‍ৎ-কে বিদায় ‘রাজা’র

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে কিংবদন্তী টেনিস খেলোয়াড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেরেনা উইলিয়ামসের (Serena Williams) পরে এবার টেনিস জগতকে আলবিদা জানালেন কিংবদন্তী খেলোয়াড় (Legend Tennis player) রজার ফেডেরার (Roger Federar)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে কিংবদন্তী টেনিস খেলোয়াড় (Roger Federer) বলেন, ‘আমার বয়স ৪১ বছর। গত ২৪ বছর টেনিস দুনিয়ায় ১৫০০ হাজারের বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে দু’হাত ভরে দিয়েছে। অর্থ, যশ, খ্যাতি-সব কিছু পেয়েছি। আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। এখন উপলব্ধি করছি, এবার আমার প্রতিযোগিতামূলক আসর থেকে বিদায় নেওয়া উচিত। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

গত কয়েক বছর ধরেই চোটে ভুগছিলেন রজার ফেডেরার। গত বছর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন। তার পরে মাঠে ফিরলেও আগের মতো তেমন দাপট দেখাতে পারেননি। দীর্ঘ টেনিস জীবনে আটবার উইম্বলডন, ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচ বার ইউএস ওপেন ও একবার রোঁলা গ্যারো জিতেছেন। এ ছাড়া ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। তিন বার হপম্যান কাপ জিতেছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো পান। এ ছাড়াও ছ’বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। টানা ২৩৭ সপ্তাহ পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিলেন।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিয়ো বার্তায় রজার জানিয়েছেন, আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপই শেষ এটিপি প্রতিযোগিতা হতে চলেছে। গ্র্যান্ড স্ল্যাম বা ট্যুরে আর দেখা যাবে না।’ অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে তাঁর টেনিস জীবনে সাফল্যের জন্য স্ত্রী মিরকা ও সন্তানদেরও ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তী খেলোয়াড়।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের