জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন ১২ অগস্ট , ভোটাধিকার নেই মহারাষ্ট্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের কুস্তিতে ডামাডোলের অবসান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের নয়া নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। ভোট নেওয়া হবে আগামী ১২ অগস্ট। ভোটার হিসেবে থাকছে ২৪ রাজ্য সংস্থার প্রতিনিধি-সহ ৪৮ জন। আগেই পাঁচ সংস্থার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এদিন দুই গোষ্ঠীর লড়াইয়ের কারণে মহারাষ্ট্র কুস্তি সংস্থাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে ওই সংস্থারও ভোটাধিকার রইল না।

জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এম এম কুমার জানিয়েছেন, জুলাইয়ের ২৮ তারিখ থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে। ৩১ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১ অগস্ট মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের কাজ চলবে। ৩ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৭ অগস্ট বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজন হলে ১২ অগস্ট ভোট নেওয়া হবে।

প্রথমে গত ৬ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব সামলানো অ্যাড হক কমিটি। পরে ভোটের দিন পিছিয়ে ১১ জুলাই করা হয়। যদিও নির্বাচন ঘিরে শুরু হয় আইনি জটিলতা। ভোটাধিকার না পেয়ে নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি সংস্থা। গত ২৫ জুন অসম কুস্তি সংস্থার আবেদনের প্রেক্ষিতে ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনের উপরে স্থগিতাদেশ জারি করে গুয়াহাটি হাই কোর্ট। গত ১৭ জুলাই মামলার শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ধার্য় হয় ২৮ জুলাই। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন না হওয়ার সম্ভাবনা তৈরি হয়।যদিও গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ কুস্তি সংস্থার আবেদনে সাড়া দিয়ে জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে গুয়াহাটি হাই কোর্টের জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে নির্বাচন প্রক্তরিয়া শেষ করার নির্দেশ দেন। আর শীর্ষ আদালতের নির্দেশের পরেই নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হল।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫