পদ্মশ্রী ফেরানোর কথা জানিয়ে মোদিকে চিঠি বজরং পুনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংয়ের নির্বাচিত হওয়ার প্রতিবাদ পদ্মশ্রী পুরস্কার ফেরাচ্ছেন কুস্তিগীর বজরং পুনিয়া। শুক্রবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইতিমধ্যেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির জবাব পাওয়ার পরেই পদ্মশ্রী পদক ফেরত দেবেন ভারত সরকারকে।

গতকাল বৃহস্পতিবারই জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে জয়ী হয়েছেন সঞ্জয় সিংহ। যিনি সংস্থার প্রাক্তন সভাপতি তথা যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ‘ইয়েসম্যান’ হিসাবে পরিচিত। শুধু সঞ্জয় সিংহ একাই নন। কুস্তি ফেডারেশনের আরও একাধিক পদে জিতেছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠরা। ফলে সংস্থার নিয়ন্ত্রণ বকলমে বাহুবলী বিজেপি সাংসদের হাতেই রয়ে গেল। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংহের নির্বাচিত হওয়ার কথা শুনেই কার্যত ভেঙে পড়েন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতের মতো দেশকে পদক এনে দেওয়া কুস্তিগীররা। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে অবসর নেওয়ার ঘোষণাও করেন সাক্ষী মালিক।

আর সতীর্থ কুস্তিগীরের অবসর নেওয়ার ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ‘পদ্মশ্রী’ পুরস্কার ফেরানোর কথা জানিয়ে দিলেন বজরং পুনিয়া। প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার অভিযোগ তুলে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে পুনিয়া লিখেছেন, ‘জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে অনুগামীদের জয়ের পরেই ব্রিজভূষণ হুঙ্কার ছেড়েছেন, ‘রমরমা ছিল। রমরমা থাকবে।’ এটা আন্দোলনকারী কুস্তিগীরদের প্রতি এক ধরনের হুমকি। যে কারণে সাক্ষী মালিকের মতো নামী কুস্তিগীরকে খেলা ছেড়ে অবসরে যেতে হয়েছে।’  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক