রোহিতের পর ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে সওয়াল শাহিদের

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচ করার বিষয়ে জোর সওয়াল করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে রোহিতের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

কিছুদিন আগেই একটি পডকাস্টে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন রোহিত শর্মাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি মনে করেন ভারত-পাকিস্তান ম্যাচ কী হওয়া উচিত?’ এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক স্পষ্টত জানান, ‘ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ যদি বাইরে কোথাও হয়, তাহলে খুব ভালোই হয়। পাকিস্তানের তো দুর্ধর্ষ বোলিং লাইন আপ রয়েছে। দুই দলের মধ্যে খুব ভালো ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট হয়েছিল ২০০৭-০৮ সালে। আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তাকিয়ে রয়েছি।‘  রোহিতের বক্তব্যের পূর্ণ সমর্থন করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, খেলা বিশেষ করে ক্রিকেট ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ মিটিয়ে দিতে পারে। ভারতের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা যা বলেছেন, সেটা খুবই ইতিবাচক বক্তব্য। ভালো সম্পর্ক তৈরি করা প্রতিবেশিদের অধিকারের মধ্যে পড়ে। তাই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করা প্রয়োজন।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শেষ বার ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে হারায়। চলতি বছর টি ২০ বিশ্বকাপে ফের ভারত ও পাকিস্তানের পরস্পরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। আগামী ৯ জুন নিউ ইয়র্কে হবে এই ম্যাচ।            

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের