অবসর নিলেন পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ

ক্রিকেট জীবন মাত্র ১৮ বছর বয়সে, ২০০৩ সালে

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে প্রফেসর (সতীর্থরা এই নামেই তাঁকে ডাকেন) তাঁর অবসরের কথা ঘোষণা করেন। টেস্ট ক্রিকেট থেকে ২০১৮ সালেই অবসর নিয়েছিলেন মহম্মদ হাফিজ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই সরে দাঁড়ালেন। এই ঘোষণার সঙ্গে শেষ হল ১৮ বছরের ক্রিকেট জীবন।

কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। মহম্মদ হাফিজের শুরুটা ভালোভাবে হলেও শেষটা কিন্তু ভালোভাবে হল না।

ক্রিকেট জীবন শুরু হয়েছিল ২০০৩ সালে, মাত্র ১৮ বছর বয়সে। প্রথম ম্যাচ খেলেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেটি ছিল একদিনের ম্যাচ। আর অবসরের আগে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, টি-২০ ওয়ার্ল্ডকাপে। সেমিফাইনালে হারতে হয়েছিল পাকিস্তানকে। আর সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৯য়ের বিশ্বকাপে, লর্ডসে।

তবে সার্বিকভাবে মহম্মদ হাফিজের পারফরম্যান্স তাক লাগিয়ে দেওয়ার মতো। একদিনের ম্যাচ খেলেছেন ২১৮টি। রান ছ হাজারের ওপরে (৬৬১৪)। এর মধ্যে রয়েছে ১১টি শতরান, ৩৮টি অর্ধশতরান।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দাপট দেখিয়েছেন এই ছ হাজারি। ৫০ ওভারের ফরম্যাটে ছ হাজারি অলরাউন্ডের ঝুলিতে রয়েছে ১৩৯টি উইকেট। টি-২০তে মোট রান ২৫১৪। খেলেছেন ১১৯টি ম্যাচ। সংগৃহীত উইকেট ৬১টি।

আর টেস্টম্যাচ?

৫৫টি ম্যাচ থেকে প্রফেসরের সংগৃহীত রান ৩৬৫২। এর মধ্যে রয়েছে ১০টি শতরান। আর সব ফরম্যাট মিলিয়ে হাফিজের মোট রান ১২৭৮০। এই চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য টানা ন’বার তিনি পেয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ সম্মান। টি-২০ ফরম্যাটে অন্যতম সফল ক্রিকেটার এই প্রফেসর।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির