এশিয়া কাপে ভারতের জন্য হুমকি পাকিস্তানের ৫ স্পিনার, সতর্ক করলেন কোচ মাইক হেসন

আমরা জানি যে ভারত যে ধরণের পারফরমেন্স দেখিয়েছে তার কারণে তারা আত্মবিশ্বাসী এবং এটি স্বাভাবিকও। একটি দল হিসেবে, আমরা প্রতিদিন নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বিতর্ক থাকা সত্ত্বেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় খেলোয়াড়রা এশিয়া কাপের জন্যে প্রস্তুত। সকলের ফিটনেস পরীক্ষাও কমপ্লিট। এশিয়া কাপে ভারতের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। এই ম্যাচটি ঘিরে উত্তেজনা চরমে ক্রিকেটপ্রেমীদের। এমনকী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটিকে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুই দেশের মধ্যে সেরা স্পিনার কে হচ্ছেন? ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাকিস্তান কতটা প্রস্তুত?

সবটাই সংবাদ সম্মেলনে জানালেন পাকিস্তানি দলের প্রধান কোচ মাইক হেসন। ওমানে ম্যাচের আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পাক কোচ মাইক হেসন। সেখানেই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেছেন তিনি। মাইক হেসন জানিয়েছেন, ‘আমরা জানি যে ভারত যে ধরণের পারফরমেন্স দেখিয়েছে তার কারণে তারা আত্মবিশ্বাসী এবং এটি স্বাভাবিকও। একটি দল হিসেবে, আমরা প্রতিদিন নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করছি। আমরা ভবিষ্যতের বিষয়ে চিন্তিত নই, তবে চ্যালেঞ্জের গুরুত্ব আমরা খুব ভালভাবে বুঝতে পারি। আমরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এরপর তিনি নিজের দলের বোলিং লাইনআপের উপর পূর্ণ আস্থা প্রকাশ বলেন, ‘এই মুহূর্তে দলের স্পিন অলরাউন্ডার হলেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজের পাকিস্তান দলে ফেরা খুবই গুরুত্বপূর্ণ।

যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর, তবুও নওয়াজ দুর্দান্ত পারফর্ম করেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। পাঁচ উইকেট নিয়েছেন। নওয়াজ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন এবং দলের জন্য তার ভূমিকা গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’ এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে এশিয়া কাপে পাকিস্তানি দলে ৫ জন স্পিনার রয়েছেন। মোহাম্মদ নওয়াজ বর্তমানে বিশ্বের সেরা স্পিন বোলার। এছাড়াও, আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিমও আছেন, যারা দুর্দান্ত পারফর্ম করছেন। স্যাম আইয়ুব রয়েছেন, যিনি বিশ্বের সেরা দশ অলরাউন্ডারের মধ্যে আছেন, যা তার বোলিং পারফরম্যান্সের উন্নতির ফল। সালমান আলী আগা খুব বেশি বোলিং করেননি, তবে তিনি পাকিস্তানের টেস্ট দলের প্রধান স্পিনার।’ এরপর ভারতীয় স্পিনার কুলদীপ যাদব সম্পর্কে পাক কোচ কী বলেন, ‘শারজাহের মতো দুবাইয়ের পিচেও অনেক স্পিন না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যখন কুলদীপ যাদব সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বল করেছিলেন, তখনও খুব বেশি স্পিন ছিল না।’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ