খারাপ পারফরম্যান্সের জেরে গদি টলমল বাবর-মাসুদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর খারাপ পারফরম্যান্সের মুখোমুখি হচ্ছে পাকিস্তান দল। এবারে দলের দুই অধিনায়ক বাবর আজম ও শান মাসুদ-এর অধিনায়কত্বের উপর প্রশ্ন উঠছে। ২০২৩ সালের বিশ্বকাপের সময়ও বাবরদের পারফরম্যান্সের অবস্থা খুব খারাপ ছিল। তাই বাবরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়ে তাঁর বদলে সাদা বলের অধিনায়ক হিসাবে রাখে শাহিন শাহ আফ্রিদিকে ও লাল বলের অধিনায়ক হিসাবে রাখে শান মাসুদকে। কিন্তু ২০২৪-এ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই আফ্রিদিকে সরিয়ে বাবরকে আবারও অধিনায়ক করা হয়। তাই এমন ঘন ঘন অধিনায়ক বদল না করার পরামর্শই দিচ্ছেন লাল ও সাদা বলের দুই কোচ।

গ্যারি কার্স্টেন ও জেসন গিলেসপি দুই জনই পাক বোর্ডের কাছে আর্জি জানান যে এরকম বারবার অধিনায়ক বদলের সিদ্ধান্ত যেন না নেয় বোর্ড। তার বদলে দুই অধিনায়কের উপর একটু আস্থা যেন রাখে পিসিবি। দুই কোচের মতে তাড়াহুড়ো করতে গেলেই হিতে বিপরীত হতে পারে। বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েও ভাল ফলাফল আনতে পারেনি দল। তাই ঘন ঘন অধিনায়কত্ব বদল না করার পরামর্শ গ্যারি ও জেসনের।

তবে এই প্রসঙ্গে পাক বোর্ডের এক কর্তা বলেন, “অধিনায়ক বদল হবে কি না সেই সিদ্ধান্ত নকভি ছেড়েছেন দুই কোচের উপরেই। নির্বাচকদের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত কোচেরাই নেবেন। কার্স্টেন ও গিলেসপি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা দুই অধিনায়ককে সময় দিতে চান।”

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার