প্রাণণাশের সংশয়, তাই বুলেট প্রুফ গাড়িতে চড়েন পাক বোর্ড প্রধান রামিজ রাজা

ওই গাড়ি বাদে প্রধান হিসেবে পাক ক্রিকেট বোর্ডের কাছ থেকে আর কোনও সুযোগ সুবিধা নেন না বলে জানিয়েছেন রামিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাণণাশের হুমকি রয়েছে। তাই পাক ক্রিকেট বোর্ডের টাকাতে বুলেট প্রুফ ( Bulletproof Vehicle) গাড়ি কিনেছেন। ওই গাড়ি বাদে প্রধান হিসেবে পাক ক্রিকেট বোর্ডের (PCB) কাছ থেকে আর কোনও সুযোগ সুবিধা নেন না বলে দেশের ক্রীড়া সংক্রান্ত সংসদীয় সমিতিকে (national assembly standing committee on sports) জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান (PCB Chairman) রামিজ রাজা (Ramiz Raja)। যদিও সংসদীয় সমিতির সামনে হাজিরার পরে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি প্রাক্তন পাক ক্রিকেটার তথা দেশের ক্রিকেট বোর্ডের প্রধান।

প্রাক্তন প্রধানমন্ত্রী (Former PM) ইমরান খানের (Imran Khan) সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন প্রাক্তন ব্যাটসম্যান রামিজ রাজা (Ramiz Raja)। ক্ষমতার পালাবদলের পরে তিনি দায়িত্ব হারাতে পারেন বলে জল্পনা চলছে। যদিও ক্ষমতায় টিকে থাকতে ডিগবাজি খেয়ে বর্তমান প্রধানমন্ত্রী (Present Prime Minister) শাহবাজ শরিফের (Shehbaz Sharif) ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন পিসিবি প্রধান। যদিও তাতে এখনও পুরোপুরি সফল হতে পারেননি। সূত্রের খবর, ইমরান খানের জমানায় পিসিবি চেয়ারম্যান পদে বসা রামিজ রাজাকে তলব করেছিল ক্রীড়া বিষয়ক সংসদীয় সমিতি।

সূত্রের খবর, ওই বৈঠকে প্রাক্তন ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয় পিসিবি প্রধান হিসেবে তিনি কী-কী সুবিধা ভোগ করছেন? জবাবে রামিজ (Ramiz Raja) জানান, প্রাক্তন অধিনায়ক হিসেবে অন্যান্য সুবিধার পাশাপাশি চিকি‍ৎসা সংক্রান্ত সুবিধা পাচ্ছেন। আর যেহেতু প্রাণনাশের সংশয় রয়েছে, তাই পিসিবি’র (PCB) টাকায় একটি বুলেট প্রুফ গাড়ি ( Bulletproof Vehicle) কিনেছেন। ওই গাড়ি ছাড়া তিনি পিসিবি’র কাঁধে আর কোনও বোঝা চাপাননি। যদিও তাঁর ওই দাবিতে বিশ্বাস করেননি সংসদীয় সমিতির সদস্যরা। পরবর্তী শুনানির সময়ে বোর্ডের অডিট রিপোর্ট (AG’s Report) নিয়ে আসার জন্য পিসিবি চেয়ারম্যানকে (PCB Chairman) নির্দেশ দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প