বিশ্বকাপ নিয়ে রাজনীতি করতে আসরে পাকিস্তান বোর্ড, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চিঠি আইসিসিকে

Share:

নিজস্ব প্রতিনধি: ভারতের  মাটিতে বিশ্বকাপ খেলবে কিন সেই বিষয়ে সিদ্ধান্ত  আজকের মধ্যেই জানাতে হবে। এর মধ্যেই ফের একবার বাংলার সিদ্ধান্তকে সমর্থন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার আইসিসিকে চিঠি পাঠাল পাকিস্তান। চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার জন্য সুরক্ষার দাবি করে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।   চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। 

সূত্রের খবর ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ করেছিল তা নিয়ে আলোচনা করতে বুধবার আইসিসি বোর্ড বৈঠক ডেকেছ। তবে এটাও জানা যাচ্ছে পচব চিঠি দিলেও আইসিসি তাদের অবস্থান বদল করবে না। বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসি এই কথা স্পষ্ট করে জানিয়ে দেয়। শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আইসিসি বিসিবিকে উত্তর দেওয়ার জন্য সময় বেঁধে দেয়। তবুও তা সত্বেও বাংলাদেশ তাঁদের জেদ থেকে সরতে নারাজ। এই উত্তাপের মধ্যে মাথা গলিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলের অনেকেই বলছেন ভারতকে চাপে ফেলতেই এই কারসাজি করছে পাকিস্তান।  বিশ্বকাপ নিয়ে রাজনীতি করতে শুরু করেছে। উস্কানি দিচ্ছে বাংলাদেশকে। আগেই পাকিস্তান জানিয়েছিল ম্যাচ যদি শ্রীলঙ্কায় না হয় তাহলে পাকিস্তান আয়োজন করবে। 

 আরও পড়ুন:  টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের, ঘোষণা ইউনূসের ক্রীড়া উপদেষ্টার

অন্যদিকে ভারতে খলতে আসা নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের সময়ে  ইউনূস সরকারের  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।” তিনি আরও বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।”   

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে   কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। যদি একান্তই সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।

  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের