ভিডিয়োতে ব্রাত্য ইমরান খান, পিসিবিকে ক্ষমা চাইতে বললেন আক্রম

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনাবাহিনীকে খুশ রাখতে দেশের ক্রিকেটের ইতিহাস থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুছে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর দেশের কিংবদন্তী ক্রিকেটারকে বাদ দেওয়ার বিরুদ্ধে মুখ খুললেন আর এক কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আক্রম। অবিলম্বে ওই ভিডিও মুছে দিয়ে পিসিবিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক।

গত ১৪ অগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ক্রিকেট ইতিহাস নিয়ে ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই ভিডিয়োতে প্রাক্তন ক্রিকেটারদের দেখানো হলেও ইমরান খানের নাম গন্ধ ছিল না। অথচ তাঁরক্ষ নেতৃত্বেই বিশ্বকাপ জয় করেছিল পাক ক্রিকেট দল। শুধুমাত্র পাকিস্তানের বর্তমান সেনা প্রধান তথা কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ আসিম মুনিরের সঙ্গে বিরোধের কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাখা হয়নি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ব্রাত্য রাখার প্রতিবাদে সরব হয়েছেন দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ‘এক্স’ পেজে (পূর্বতন টুইটার) তিনি লিখেছেন, ‘লম্বা ফ্লাইট ও ট্রানজিট পার করে শ্রীলঙ্কায় এলাম। আর এসেই আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম, ইমরান খান নেই…। রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিচ্ছি। ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’ আক্রমের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তান মহিলা দলের প্রাক্তন অধিনায়ক উরুজ মুমতাজও। তিনি লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাস নিয়ে তৈরি ভিডিয়োতে ১৯৯২ বিশ্বকাপ জয়ের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার-এটা মনে রাখা উচিত।’

প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের