বিমানের মধ্যেই সিগারেটে সুখটান, পাকিস্তান হকি দলের ম্যানেজার-খেলোয়াড়কে নামিয়ে দেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে স্বভাব যায় না ম’লে। পাকিস্তানিদের অবস্থা ঠিক তেমনই। নিয়ম ভেঙে বিমানের মধ্যেই সিগারেটে সুখটান দিয়েছিলেন পাকস্তান হকি দলের ম্যানেজার ও এক খেলোয়াড়। ওই বেনজির কাণ্ড নজরে পড়ে যায় বিমানে থাকা ক্রু’দের। ফলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় দুই পাকিস্তানিকে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ‘আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগে অংশ নিয়েছিলেন পাকিস্তান হকি দল। ম্যানেজার হিসাবে পাঠানো হয়েছিল প্রাক্তন তারকা খেলোয়াড় আঞ্জুম সাইদকে। দেশের হয়ে ১৯৯২ সালে অলিম্পিকে খেলেছিলেন। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়ও পাকিস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছিলেন। আর্জেন্টিনা থেকে দুবাইগামী বিমানে সওয়ার ছিল পাকিস্তান হকি দল। ব্রাজিলের রিও ডি জেনেইরো বিমানবন্দরে জ্বালানি নিতে যাত্রা বিরতি ঘটিয়েছিল বিমানটি। ঠিক তখনই আঞ্জুম ও আরও এক পাকিস্তানি খেলোয়াড় বিমানের মধ্যে বসেই ধূমপান করেন। ওই ঘটনা নজরে পড়ে বিমান কর্মীদের। দুজনকেই নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। শত অনুরোধেও বিমানে থাকতে দেওয়া হয়নি।’

বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও ধূমপানের কারণে বিমান থেকে নামিয়ে দেওয়ার বিষয়টি মানতে চাননি আঞ্জুম সাইদ। তিনি দাবি করেছেন, ‘দুবাইয়ে ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকায় দলের সঙ্গে পাকিস্তান ফিরতে পারেননি।’ তবে সেই সাফাইয়ে বরসা রাখতে পারেননি পাকিস্তানের ক্রীড়া মন্ত্রকের শীর্ষ কর্তারা। তাঁরা ইতিমধ্যেই পাকিস্তান হকি ফেডারেশনকে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের