প্লেয়ারদের সঙ্গে আলোচনা ছাড়াই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের আধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের তরফে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে ক্রিকেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই সিদ্ধান্তের নেপথ্যে সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আনেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কিংবা সে দেশের সরকার। তবে আন্তর্জাতিক ক্রিকেট মহলের একাংশের মতে, এই পদক্ষেপ বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই নেওয়া হয়েছে। এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন সে দেশের ক্রিকেটাররা। যদিও সেই সময় নাম প্রকাশ না করেই প্রত্যেকেই নিন্দা জানিয়েছিলেন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পাকিস্তানের ক্রিকেটাররা বিষয়টি কীভাবে দেখছেন? পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘা এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিদ্যছেন, এই সিদ্ধান্ত খেলোয়াড়দের নয়, পুরোপুরি প্রশাসনিক স্তরের। এ বার বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ A-তে। সূচি অনুযায়ী, তাদের সব ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও ভারতের বিরুদ্ধে ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। শুধু তাই নয়, পাকিস্তান দল তাদের বাকি ম্যাচগুলিও কলম্বোতেই খেলবে বলে স্থির হয়েছে। বিশ্বকাপ মানেই ভারত-পাকিস্তান ম্যাচ-এই মেগা লড়াই ঘিরে আলাদা উন্মাদনা থাকে। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, বিপুল আর্থিক লাভ এবং কোটি কোটি দর্শকের নজর-সব মিলিয়ে এই ম্যাচ যে কোনও ক্রিকেটারের কেরিয়ার বদলে দিতে পারে। একটি ইনিংস একজনকে নায়ক বানাতে পারে, আবার ব্যর্থতা ঠেলে দিতে পারে আলোচনার বাইরে। তাই এই ম্যাচ খেলা প্রায় সব ক্রিকেটারের স্বপ্ন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর সাংবাদিক বৈঠকে সলমন আঘাকে ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এই সিদ্ধান্ত আমাদের নয়। ভারত ম্যাচ বয়কটের বিষয়টি সরকার এবং PCB-র সিদ্ধান্ত। ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই মেনে চলতে হবে।”

এদিকে মানসিক দিক থেকে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে নামছে পাকিস্তান। সদ্য শেষ হওয়া টি- টোয়েন্টি সিরিজে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। যদিও অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নামায়নি, তবুও এই জয় বাবর আজমদের দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।  

 

 

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার