নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারের দায়ে শাদাবকে কাঠগড়ায় তুললেন বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবল পাকিস্তানের। অর্থাৎ জয় হাতছাড়া হল বাবর আজমদের। কিউয়িদের বিরুদ্ধে হারের জন্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কাঠগড়ায় তুললেন পাক বোলার শাদাব খানকে।

নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯৪ রান। এই রান তুলতে গিয়েই মাত্র ৭৩ রানের মাথায় চার-চারটি উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের জেতার জন্য দরকার ছিল আরও ১২১ রান। অর্থাৎ ওভার প্রতি জিততে গেলে ১২ রান দরকার। সেই সময় ক্রিজে ছিলেন মার্ক চ্যাপম্যান জিমি নিশাম।

অন্য দিকে পাক বোলার শাহিন আফ্রিদি, হারিস রউফদের তখনও অনেক ওভার হাতে ছিল ঠিক কথাই, কিন্তু ম্যাচ কিউয়িদের হাত থেকে ছিনিয়ে নিতে পারল না বাবরের দল। পাকিস্তানের জেতার পথে অন্তরায় হয়ে দাঁড়ান চ্যাপম্যান। দুই কিউয়ি ব্যাটসম্যানের জুটিতে ১২১ রানের অবিচ্ছিন্ন ইনিংস খেলে দেন। তারফলেই জয়ের দোরগড়ায় পৌঁছে যায় নিউজিল্যান্ড। শেষ ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় হাসিল করে নেয় তারা। ফলে এই মুহূর্তে টেস্টে সিরিজের ফলাফল ২-২ হয়ে গেল।

আরও জানতে পড়ুন: চেন্নাইয়ে আয়োজিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান ও চিন অংশগ্রহণ করবে

ঘরের মাঠে নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে সিরিজ অমীমাংসিত হওয়ার জন্য পাক অধিনায়ক বাবর আজম দায়ী করলেন শাদাব খানকে। ১৪ ওভারের পঞ্চম বলে লং অনে যে ভাবে শাদাব চ্যাপম্যানের সহজ ক্যাচটি মিস করেন, তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। কেননা সেই চ্যাপম্যান আউট হলে নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচটা বেরিয়ে যেতেও পারত বলে বাবর মনে করেন। কেননা তখনও কিউয়িদের ম্যাচ জেতার জন্য দরকার ছিল ৩৮ বলে ৭০ রান।

তবে শাদাবের সমালোচনা করলেও ওঁর পাশে থাকার বার্তাও দিয়েছেন অধিনায়ক। বললেন, একটা ম্যাচ এইরকম ভুল হতেই পারে। আগামী ম্যাচগুলিতে যাতে এই ভুল না হয়, তাঁর জন্য ওঁকে নজর রাখতে হবে।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার