চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ এক শহরেই করাতে চায় পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চ্যাম্পিয়ন্স লিগের একটি খসড়া সূচি জমা দেওয়া হয়েছে। সেই সূচিতে ভারতের ম্যাচ রাখা হয়েছে একটি শহরেই। জানা যাচ্ছে, ভারতের ম্যাচ লাহোরে হওয়ার সম্ভাবনাই বেশি।

পাকিস্তান সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ভারতীয় দলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কৌশলগত পদক্ষেপ হিসাবেই ভারতের সব ম্যাচ একটি শহরে আয়োজন করতে চায় পিসিবি। স্টেডিয়ামের কাছের হোটেলেই কড়া নিরাপত্তায় ভারতীয় দলকে রাখা হবে। পাশাপাশি লাহোর আত্তারি-ওয়াঘা সীমান্ত থেকে খুব কাছে হওয়ায় ভারতীয় সমর্থকদের জন্য ভ্রমণ খুব সহজ হবে। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে ভারতে আসবে কিনা, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। চলতি বছরের শেষের দিকে বিসিসিআইয়ের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে, গত সপ্তাহে আইসিসির কাছে চ্যা্ম্পিয়ান্স ট্রফির খসড়া জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেনু হিসাবে বেছে নেওয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও রাউলপিণ্ডি স্টেডিয়ামকে। লাহোরেই ফাইনাল হওয়ার কথা রয়েছে।

 

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে