করাচিতে দর্শকশূন্য মাঠে খেলবেন বাবর-সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দীর্ঘ ২০ বছর বাদে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হাজির হয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আর শেষ টেস্ট হবে করাচিতে। তবে ইচ্ছে করলেও দ্বিতীয় টেস্টে গ্যালারিতে বসে বাবর আজম-সাকিব আল হাসানদের দ্বৈরথ দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমীরা।  ইতিমধ্যেই যারা টিকিট কিনেছেন তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বুধবার পিসিবি’র তরফে জানানো হয়েছে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য করাচি স্টেডিয়ামের সংস্কার চলছে। তাই কোনও দর্শককে মাঠে ঢুকতে হবে না। যে কোনও খেলার ক্ষেত্রেই সমর্থক এবং দর্শকরা খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করেন। তাই দ্বিতীয় টেস্টে বাবর আজম ও সাকিব আল হাসানদের লড়াইয়ে দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করায় সমালোচচনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্তের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটে আমাদের নিবেদিত দর্শকদের ভূমিকার বিষয়টি আমরা বুঝতে পারছি, তারা খেলোয়াড়দের প্রেরণা দিয়ে ম্যাচকে আরও জমিয়ে তোলেন। যাই হোক, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় দ্বিতীয় টেস্ট চলাকালে আমরা স্টেডিয়াম ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন, তাদের টাকাও ফেরত দেওয়া হবে।’

অন্যদিকে, আগামী ২১ অগস্ট থেকে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর দর্শক টানতে ওই ম্যাচের টিকিটের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। সবচেয়ে কম দামি টিকিটের মূল্য ৫০ পাকিস্তানি রুপি। ভারতীয় মুদ্রায় তা ১৫ টাকার সমান।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল