বিশ্বকাপের টিকিট বিক্রির পোস্টারে নেই পাক অধিনায়ক, জয় শাহের আইসিসি’র উপরে খাপ্পা পিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি টোয়েন্টি কাপের আসর। ওই প্রতিযোগিতার জন্য টিকিট বিক্রির খবর জানিয়ে এক পোস্টার ছেড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ওই পোস্টারে পাকিস্তান অধিনায়ক ঠাঁই না পাওয়ায় বেজায় খাপ্পা পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে জয় শাহের আইসিসির কাছে নালিশও জানিয়েছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নকভি।

আগামী বছর ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও প্রায় দু মাস আগে থেকে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আইসিসি। আজ শনিবার (১৩ ডিসেম্বর) জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে আইসিসির তরফে এক পোস্ট করা হয়েছে। তাতে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় আনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়া যাচ্ছে। কিভাবে আপনি আপনার টিকিট বুক করবেন তা জানতে নিচে ক্লিক করুন।’ পোস্টে একটি পোস্টারও জুড়ে দেওয়া হয়েছে। তাতে ভারত (সূর্যকুমার যাদব), শ্রীলঙ্কা (দাসুন শনাকা), দক্ষিণ আফ্রিকা (আইডেন মার্করাম), অস্ট্রেলিয়া (মিচেল মার্শ)ও ইংল্যান্ড (হ্যারি ব্রুক)-এই পাঁচ দলের অধিনায়কের ছবি রয়েছে।

ওই পোস্টার নজরে পড়তেই খাপ্পা হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা মহসিন নকভি। তিনি আইসিসির কাছে দাবি করেছেন, ‘ওই পোস্টারে পাকিস্তান দলের অধিনায়ক সলমান আলি আগার ছবি রাখা হোক। পাকিস্তানের মতো শক্তিশালী দলের অধিনায়কের ছবি না থাকা অবিচার।’ এর আগে এশিয়া কাপের সময়েও সম্প্রচার সংস্থা প্রচারের ক্ষেত্রে পাক অধিনায়কের ছবি বাদ দিয়েছিল। শেষ পর্যন্ত নকভির নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপে পাক অধিনায়কের ছবি রাখতে বাধ্য হয়েছিল।

দেখে নিন আইসিসির বিতর্কিত পোস্টার-

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের