ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলবে না পাকিস্তান

বিবৃতি জারি বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও ইসলামাবাদ:  দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ২২ গজেও।

পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপ ভারত ‘বয়কট’ করায় অসন্তুষ্ট পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জরুরী বৈঠক ডাকার আর্জি জানাল। সেই সঙ্গে পাক ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, জয় শাহের মন্তব্য তাদের হতাশ করেছে। এই সিদ্ধান্তের ফলে এশিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটমহলকে খণ্ডিত করে দেবে। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে, ভারতে অনুষ্ঠেয় ২০২৩-য়ের বিশ্বকাপ এবং ২০২৪-৩১- এই সাত বছরের মধ্যে আইসিসি ভারতে কোনও ক্রিকেট ম্যাচের আয়োজন করলে তারা প্রতিটি ম্যাচ বয়কট করবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বুধবার প্রেস বিবৃতি জারি করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের মন্তব্যে সমালোচনায় সরব হয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে আসন্ন এশিয়া কাপ নিয়ে জয় শাহর মন্তব্য অত্যন্ত হতাশাজনক। জয় শা প্রস্তাব দিয়েছেন এশিয়া কাপ পাকিস্তানের পরিবর্তে কোনও নিরপেক্ষ দেশে আয়োজন করা হোক। এই মন্তব্যের আগে না তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে, না এশিয়াকাপের আয়োজক সংস্থা পাকিস্তানের সঙ্গে। এমন মন্তব্যের প্রভাব সুদূর প্রসারী হবে সেটা তাদের জানা উচিত ছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করে বলে, আসন্ন এশিয়াকাপের আসর কোথায় বসবে, তা নিয়ে কাউন্সিলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছিল পাকিস্তানের পক্ষেই। আর জয় শাহের মন্তব্য শুধু এক তরফাই নয়, যে দর্শন এবং যে দৃষ্টিভঙ্গীর কথা মাথায় রেখে ১৯৮৩ সালে গঠিত হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেই দর্শন ও দৃষ্টিভঙ্গীর পরিপন্থী।

আরও পড়ুন ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, জানালেন জয় শাহ

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়