চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের স্বপ্ন ভেঙেছেন দু’বার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এই ঘোষণার মাধ্যমে প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। সরফরাজ তাঁর ক্যারিয়ারে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানকে মনে রাখার মতো জয় এনে দিয়েছেন।

করাচিতে জন্মগ্রহণকারী উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ ২০০৭ সালের নভেম্বরে জয়পুরে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি তার ক্যারিয়ারে ৫৪টি টেস্ট, ১১৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে ৬,১৬৪ রান করেন, যার মধ্যে রয়েছে ছয়টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। উইকেটরক্ষক হিসেবেও তাঁর রেকর্ড রয়েছে। তিনি ৩১৫টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম প্রকাশ্যে কুলদীপ-বংশিকা, সিঁদুরে রাঙা নববধূকে দেখে মুগ্ধ নেটপাড়া

অবসর ঘোষণা করে সরফরাজ বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্ব শিরোপা জেতানো থেকে শুরু করে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পর্যন্ত, পাকিস্তানের জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই বিশেষ।”

এক নজরে সরফরাজের কেরিয়ার

তিন ফরম্যাটেই ১০০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে ৫০ ওডিআই, ৩৭ টি-টোয়েন্টি, ১৩টি টেস্ট ক্রিকেট। পাকিস্তান টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে তুলে আনার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনেক। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডও তৈরি করে। সরফরাজের অধিনায়কত্বের সবচেয়ে বড় সাফল্য ছিল ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ফাইনালে পাকিস্তান ১৮০ রানে ভারতকে হারিয়ে ট্রফি জিতে, আট বছর পর তাদের প্রথম আইসিসি ট্রফি নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে, সরফরাজ একমাত্র পাকিস্তানি অধিনায়ক যিনি জুনিয়র এবং সিনিয়র উভয় স্তরেই আইসিসি ট্রফি জিতেছেন। এর আগে, তিনি ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিলেন, যেখানে ভারত ফাইনালে পরাজিত হয়েছিল। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-৮ থেকে বিদায়ের পর  পাকিস্তানের টিমে পরিবর্তন এসেছে। শোনা যাচ্ছে   সরফরাজ পাকিস্তান দলের কোচ হতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ