পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটর ময়দানে মাঝে মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটে। যা নিয়ে কম বেশি চর্চা হয়। তবে পাকিস্তানের করা বড় একটি ভুল এখন চর্চার কেন্দ্র বিন্দুতে। বিশ্বে এমন অদ্ভুত ভুল সচরাচর দেখা যায় না। আর সেই ভুল ঘিরেই এবার সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন সম্প্রচার সংস্থার এক চরম গাফিলতিতে পাকিস্তানের প্রথম একাদশে দেখা গেল রোহিত শর্মার নাম। শুধু তাই নয় তাঁকে দেখানো হয়েছে পাকিস্তানের অধিনায়ক হিসেবে। ঘটনাটি সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

শুক্রবার ঢাকায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরুর মুহূর্তেই সম্প্রচারকারী চ্যানেলের একটি বড়সড় ভুল করেন। এতেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সম্প্রচারকরা। খেলা শুরু হওয়ার পরপরই সম্প্রচারকারীরা পর্দায় পাকিস্তানের খেলোয়াড়দের পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের একাদশের পরিবর্তে ভুলবশত ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ছবি ও তথ্য পর্দায় ভেসে উঠলে দর্শকরা হতবাক হয়ে যান। সেই অদ্ভুত গ্রাফিক্সে রোহিত শর্মাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখানো হয়েছিল। ওই গ্রাফিক্সটিতে শুভমন গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিংহ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং এবং মুকেশ কুমারের নামও ছিল। যাঁদের নাম ছিল তাঁরা সকলেই ভারতীয় ক্রিকেটার, পাকিস্তানের নয়।

এই ভুলটি মুহূর্তের মধ্যেই অনলাইনে হাসির খোরাক হয়ে ওঠে। সম্প্রচারের স্ক্রিনশটগুলো দ্রুতগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই বিভ্রাট দেখে ভক্তরা হাসিতে ফেটে পড়েন। কীভাবে এই ভুল হল তা নিয়ে উঠছে প্রশ্ন। 

 

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার