এই মুহূর্তে

দু’মাস আগে বিচ্ছেদ! ভারতের কাছে হারের পরেই নতুন জীবন শুরু করলেন পাকিস্তানি অলরাউন্ডার

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভারতের কাছে লজ্জার হার হেরেছে পাকিস্তান।  ভারত এইভাবে হারাবে  তা স্বপ্নেও কল্পনা করেনি পাকিস্তানের খেলোয়াড়রা। তবে এই হারের ধাক্কার মধ্যেই বড় সুখবর শোনালেন  পাকিস্তানি টিমের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। সোমবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি নায়লা নামে এক মহিলাকে পুনরায় বিয়ে করেছেন। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদের দুই মাসেরও কম সময়ের মধ্যে নতুন জীবন শুরু করার কথা ঘোষণা করেছেন পাক  অলরাউন্ডার।    

  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পরাজয়ের  ধাক্কা যেখানে পাকিস্তানিরা কাটিয়ে উঠতে পারেননি তখন সেই হারের ধাক্কা ভুলে ইমাদ ওয়াসিমও জীবনের নতুন অধ্যায় শুরুর কথা  ঘোষণা  করেছেন। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে, ইমাদ লিখেছেন,  তিনি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন। তিনি আরও বলেছেন, যে তাঁর প্রথম বিয়ে  সুখের হয়নি, তবুও তাঁর  সন্তান রয়েছে যাদের তিনি  জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করেন। তাঁর সন্তানদের ভালোবাসেন বলেই জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলির মধ্যে একটির মধ্য দিয়ে গিয়েছিলাম,  যা সফল হয়নি। তবুও, সেই অধ্যায়টি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে – আমার সন্তানদের। আমি তাদের ভালোবাসি, এবং সেই ভালোবাসা কখনও বদলাবে না। আমি যতটা বেশি সময় ধরে ছিলাম, আশা ধরে রেখেছিলাম এবং আমার কাছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা রক্ষা করার চেষ্টা করেছি। এটি করার মাধ্যমে, আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম যার জন্য আমি অনুতপ্ত। আমার বিলম্ব এবং নীরবতা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছিল যেখানে একজন নির্দোষ ব্যক্তিকে অন্যায্যভাবে বিচার করা হয়েছিল এবং সমালোচনার শিকার হতে হয়েছিল যার তিনি যোগ্য ছিলেন না। আমি এর জন্য সম্পূর্ণ দায় নিচ্ছি  এবং আমি আন্তরিকতা এবং অনুশোচনার সাথে সেই ভার বহন করি।” 

 

 

View this post on Instagram

 

A post shared by @sannia_ashfaq2

প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমের প্রথম স্ত্রী সানিয়া আশফা তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। তবে ইমাদ তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করে নতুন জীবন শুরুর কথা ঘোষণা করেছেন। ২০১৯ সালে সানিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।   দ্বিতীয় বিয়ের কথা জানাতেই পাক ক্রিকেটারের প্রথম স্ত্রী লেখেন, “এখন সবাই প্রমাণ দেখতে পেয়েছে। এই  সংসার নষ্ট করা  ব্যক্তি একবারও আমার  সন্তানদের কথা ভাবেনি। প্রতারকের আসল রূপ অবশেষে উন্মোচিত হয়েছে, এবং আমি আমার সন্তানদের জন্য এবং আমাদের যা কিছু সহ্য  করতে হয়েছে তার জন্য ন্যায়বিচার চাই।”   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপের সেরা হওয়ার দৌড়ে ৬ দেশের ৮ তারকা, আইসিসির তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি কে?

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

আইএফএল-এ আজ মুখোমুখি আইজল ও রাজস্থান ইউনাইটেড

জয়ের লক্ষ্য নিয়ে শুক্রে ওড়িশার বিরুদ্ধে নামছে সবুজ মেরুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte