১২ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বরেকর্ডের মালিক হলেন এই পাকিস্তানি ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : ১২ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়লেন পাকিস্তানের সুফিয়ান মুকিব। কিন্তু ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ক্রিকেটে মাঠে ১১জনের খেলার কথাই শোনা যায়। সেখানে ১২ নম্বরে খেলার কথা একসময় ভাবাই যেত না। কিন্ত ২০১৯ সালে প্রথম ১২ নম্বরে খেলানোর বিষয়টি এসেছে। তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১০ বার ১২ নম্বরে খেলানোর ঘটনা ঘটেছে।

বুধবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ বলে একটি করে চার-ছক্কায় ১৩ রান করে অপরাজিত রয়েছে পাকিস্তানের সুফিয়ান মুকিম। এর আগে ১২ নম্বরে খেলতে নামা কোনও খেলোয়াড়ই এই রান করতে পারেননি। এতদিন পর্যন্ত আফগানিস্তানের জহির খান ১২ নম্বরে খেলতে নেমে ৪ রান করে রেকর্ডের শীর্ষে ছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তানের সুফিয়ান মুকিব।

জানা গিয়েছে, বুধবার উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে। তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানি পেসারকে। কনকাশন বদলি হিসেবে নেমে ৫০ পেয়ে যান নাসিম শাহ। আর তাঁকে ব্যাটিংক্রমে ওপরে জায়গা দিয়ে ১২ নম্বরে নেমে যাওয়া সুফিয়ান মুকিমের মুঠোতে চলে এসেছে বিশ্ব রেকর্ড। এটা ছিল বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমের দ্বিতীয় ওয়ানডে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে-তে অভিষেক হয়েছিল তাঁর।

কিন্তু কীভাবে ১২ নম্বর খেলোয়াড় অন্তর্ভুক্তি হল আন্তর্জাতিক ক্রিকেটে? ২০১৯-র আগস্টে কনকাশন সাব বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করেছিল আইসিসি। এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো। এই নিয়ম চালুর কয়েকদিন পরই প্রথম কনকাশন বদলি খেলোয়াড়কে দেখে আন্তর্জাতিক ক্রিকেট।

কিংস্টন টেস্টে তৃতীয় দিনের ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বল ওয়েস্ট ইন্ডিজের ৩ নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর হেলমেটে লাগে। এরপর আরও দুই বল খেলেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ব্রাভো। তবে পরের দিন চতুর্থ ওভারের প্রথম বলটি খেলার পর অস্বস্তি বোধ করায় উঠে যান। ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। কিন্তু তাঁকে শূন্যরানে অপরাজিত থাকতে হয়।

২০২৩ সালে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের খেলায় ১ রান করে অপরাজিত ছিলেন ফজলহক ফারুকি। এছাড়া ১২ নম্বরে নেমে ৪ জন শূন্য রানে অপরাজিত ছিলেন। শূন্য রানে ফিরেছেন ৩ জন। চারজনকে ব্যাটিং-এ নামতে হয়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার