চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: জয় দিয়েই শুরু স্পেনের, ভাগ্যের জোরে হার বাঁচাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করল ইউরো জয়ী স্পেন। বুধবার প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জিতল স্প্যানিশরা। তবে স্পেন জিতলেও প্রথম ম্যাচে আটকে গেল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। শেষ মুহুর্তের গোলে কোনও ক্রমে মরক্কোর সঙ্গে ড্র করে মাঠ ছাড়ল লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্সের। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বেশ কয়েকটি খেলা শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল ফুটবল। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইউরো জয়ী স্পেন। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠেছিল দু’দলের খেলোয়াড়রা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। তবে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল স্প্যানিশরা। ২৯ মিনিটে উজবেকিস্তান রক্ষণকে পরাস্ত করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন স্পেনের মার্ক পুবিল।  গোল খাওয়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো তেড়েফুঁড়ে নামে উজবেকরা। প্রথমার্ধের সংযুক্ত সময়ের তিন মিনিটে পেনাল্টিও আদায় করে নেয়। পেনাল্টি থেকে গোল শোধ করেন উজবেকিস্তানের এল্ডর শোমুরদভ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপিয়েছিল স্পেনের ফুটবলাররা। ৫৯ মিনিটে পেনাল্টিও পেয়েছিল ইউরো জয়ীরা। কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি সার্জিয়ো গোমেজ। যদিও পেনাল্টি মিসের তিন মিনিট বাদে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন গোমেজ। এর পরে দুই দলই গোলের জন্য ঝাঁপায়। যদিও কাঙ্খিত গোল করতে পারেনি কেউ-ই।

অন্যদিকে অন্য ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। যদিও প্রথম থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। আক্রমণের নিরিখে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল মরক্কো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে রাহিমের গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ৪৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় মরক্কো। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন রাহিমি। ২-০ গোলে পিছিয়ে পড়তেই খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আর্জেন্টিনা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ৬৭ মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে ব্যবধান কমান আর্জেন্টিনার সিমোন। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত হিসাবে ১৫ মিনিট যোগ হয়েছিল। সবাই যখন ধরে নিয়েছিল, হেরেই মাঠ ছাড়তে হবে কোপা জয়ীদের, তখনই নাটকীয় মোড়। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে হেড থেকে গোল করে সমতা ফেরান আর্জেন্টিনার মেডিনা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ