Paris Olympics 2024: হকিতে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অলিম্পিক্স হকিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগোল ভারতের পুরুষ হকি দল। মঙ্গলবার গ্রুপের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেন হরমনপ্রীত সিংহেরা। দু’টি গোলই করেছেন ভারতের অধিনায়ক। আগামী বৃহস্পতিবার (১ অগস্ট) এসেছে গতবারের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবেন হরমনপ্রীতরা। এদিন আয়ারল্যান্ডকে হারালেও দলের খেলায় যে এখনও অনেক খামতি রয়েছে, তা মেনে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

এদিন ম্যাচের শুরু থেকেই দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন হরমনপ্রীতরা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আইরিশ রক্ষণ ভাগের খেলোয়াড়দের হিমশিম খাইয়ে দেন। আর লাগাতার চাপের মুখে ভেঙে পড়ে আইরিশদের রক্ষণ ভাগ। ১১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। দ্রুত গোল পেয়ে অনেকটাই উজ্জীবিত হয়ে আক্রমণ শানাতে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে  ব্যবধান ২-০ করেন ভারত অধিনায়ক।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ঝাঁজ কমাননি হরমনপ্রীতরা। যদিও প্রতিপক্ষের ‘ডি’ বক্সের মধ্যে ঢুকে তালগোল পাকিয়ে ফেলেন। এমনকি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও মুনশিয়ানা দেখিয়ে তা গোলে রাখতে পারেননি। ফলে ২-০ গোলে জয়ের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। তবে এদিন ভারতীয় ফরোয়ার্ডরা যে ব্যর্থতা দেখিয়েছেন তা অব্যাহত থাকলে বেলজিয়াম, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সমস্যায় পড়তে হবে ভারতীয় দলকে।  গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে জায়গা করে নিতে না পারলে শেষ আটের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ পেতে পারেন হরমনপ্রীতেরা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়