Paris Olympics 2024: স্বপ্ন ভঙ্গ! এয়ার রাইফেলে শ্যুটিংয়ের ফাইনালে লড়াই করেও পদক হাতছাড়া রমিতার

য়াদিল্লির শ্যুটারও ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের অলিম্পিক্সে ভারতের প্রায় ১১৭ জন টিম গিয়েছেন। তাঁরা সকলেই মোট ১৬ টি খেলায় অংশ গ্রহণ করেছিলেন। ইতিমধ্যেই ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে মহিলা বিভাগে তৃতীয় হয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ২২ বছর বয়সী মনু ভাকের। তবে এবার শ্যুটিংয়ে অলিম্পিক্সে (Olmpics 2024) সবচেয়ে বড় দল গিয়েছে ভারতের। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছেন মনু ভাকের (Manu Bhaker)। তাই তাঁর সাফল্যের পরে সোমবার সকল থেকে দেশবাসীর নজর ছিল ভারতের আর এক মহিলা শ্যুটারের দিকে। তিনি হলেন রমিতা জিন্দল (Ramita Jindal)।

নয়াদিল্লির শ্যুটারও ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। সপ্তম স্থানেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তাই ভারত আরেকটি পদক থেকে পিছিয়ে গেল। খালি হাতেই শ্যুটিং রেঞ্জ ছাড়লেন তিনি। গত ২০ বছরে ভারতের দ্বিতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছিলেন রমিতা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে মহিলাদের রাইফেল শ্যুটিংয়ের ফাইনালে পৌঁছেছিলেন সুমা শিরুর। তার ঠিক ২০ বছর পর আবারও কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে রাইফেল শ্যুটিং বিভাগে ফাইনালের যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু সপ্তমেই রমিতার যাত্রা ভঙ্গ হয়ে গেল। ফাইনালে একটা সময় ১০.৯ শটও মেরেছিলেন।

কিন্তু ফাইনাল পৌঁছেই পিছিয়ে গেলেন ভারতীয় শ্যুটার। শেষ পর্যন্ত ১৪৫.৩ পয়েন্ট স্কোর পেয়ে সপ্তম স্থানেই রয়ে গেলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার। মনুর পর তাঁর উপরে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু সোমবার ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে পদক না জিততে পেরে বিদায় নিলেন রমিতা। এদিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিমে ফাইনালে উঠতে না পেরে কোয়ালিফিকেশন রাউন্ডে বিদায় নিলেন ভারতের অর্জুন সিংহ চিমা ও ও রিদম সাঙ্গওয়ান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে