Paris Olympics 2024: স্যেন নদীর জল দূষিত, স্থগিত ট্রায়াথলন

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: চলতি অলিম্পিক্স ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার নির্ধারিত সময়ে শুরুই করা গেল না ট্রায়াথলন প্রতিযোগিতা। স্যেন নদীর জল দূষিত হওয়ার কারণেই প্রতিযোগিতা শুরু করা যায়নি। একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবারই সৃ্যেন নদীতে আয়োজিত হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী আসরের। কিন্তু শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের সময়েই বৃষ্টি শুরু হয়। শনিবারও প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে নদীর জলে দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। বেশ কয়েকটি জায়গায় দূষণের মাত্রা মাপা হয়। কিন্তু সহনশীলতার মাত্রা অনেক উপরে থাকায় খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে রাজি হননি অলিম্পিক্স গেমসের আয়োজকরা। বিশ্ব ট্রায়াথলন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে একদিনের জন্য প্রতিযোগিতা স্থগিত রেখেছেন।

অন্যদিকে, অলিম্পিক্সের প্রথম তিন দিনে সোনার পদক জেতার নিরিখে বাকি দেশগুলিকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে জাপান। সূর্যোদয়ের দেশের ক্রীড়াবিদরা ছয়টি সোনার পদক জিতেছেন। পাঁচটি করে সোনার পদক জিতেছেন চিন, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। তবে মোট পদক জয়ের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩টি সোনা-সহ মোট ২০টি পদক জিতেছেন মার্কিন ক্রীড়াবিদরা। চতুর্থ দিনে অর্থা‍ৎ মঙ্গলবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১২টি সোনার পদকের নিষ্পত্তি ঘটবে। ১০ মিটার পিস্তল শুটিং, টেবিল টেনিস, রাগবি, ফেন্সিং-সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের