আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উল্লাসের বলি কিশোর, কোমায় পুলিশ, প্যারিসে গ্রেফতার বেড়ে ৫৫৯

আন্তর্জাতিক ডেস্ক: মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) রাতে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে গোলবন্যায় (৫-০) ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল লুইস এনরিকের দল। কিন্তু সেই জয়ের আনন্দ দু পক্ষের মধ্যে কার্যত পরিণত হল দাঙ্গায়।

প্যারিস সেন্ট-জার্মেইনের জয়ের রাত হিসেবে যা শুরু হয়েছিল তা অস্থির হয়ে ওঠে হাজার হাজার সমর্থকের নগ্ন উল্লাসে। প্যারিসের রাস্তায় নেমে ইন্টার মিলানের বিরুদ্ধে সেন্ট সমর্থকেরা ক্লাবের ৫-০ গোলের জয় উদযাপন করেন।  উদযাপন দ্রুত পরিণত হয় বিশৃঙ্খলায়। শুরু হয় হাতাহাতি।  হিংসা ছড়িয়ে পড়তেই  প্রচুর সমর্থককে গ্রেফতার করা হয়। দুই দলের সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা বাধ্য করে পুলিশকে কড়া পদক্ষেপ করতে।

রাত বাড়ার সাথে সাথে প্যারিস জুড়ে আগুন লাগে। সেখানকার বেশ কিছু স্থানে বিশৃঙ্খলা দেখা দেয়। একের পর এক সাইকেল, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। চারদিকে ভাঙচূড় মারামারি চলে। দুই দলের সমর্থকদের জার্সি দেখে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

আনন্দ প্রাণ কেড়েছে দু’জনের। আহত হয়েছেন অসংখ্য পুলিশকর্মী। কোমায় রয়েছেন এক জন। গ্রেফতার হয়েছে ৫০০-র বেশি। মারা গিয়েছে ১৭ বছরের এক কিশোর। তার বুকে ছুরি মারা হয়েছিল। ২৩ বছরের এক জন স্কুটার আরোহীকে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। আরোহীর মৃত্যু হয়েছে।

ফ্রান্সের সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯২ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৫৫৯ জনকে। এর মধ্যে ৪৯১ জন প্যারিসের। ২২ জন পুলিশকর্মী এবং সাত জন দমকলকর্মী আহত হয়েছেন। ২৬৪টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

বিশৃঙ্খলা সত্ত্বেও, রবিবারের মহারণের জন্য প্রস্তুতি নিয়েছে প্যারিস । শনিবার ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্যারিস সেন্ট-জার্মেই তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে । ১৯৫৬ সালের প্রতিযোগিতার ফাইনালে এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয় ।

শনিবার জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ১৯ বছরের দিজিরি দুয়ে। ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারেনি ইন্টার মিলান। তারুণ্যের উদ্যমের কাছে পরাজিত হয়েছে অভিজ্ঞতা।

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১ বছরেও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ