জ্বলছে প্যারিস, পিএসজি সমর্থকদের বিজয় মিছিলে গাড়ি হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) রাতে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে গোলবন্যায় (৫-০) ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল লুইস এনরিকের দল। কিন্তু সেই জয়ের আনন্দ দু পক্ষের মধ্যে কার্যত পরিণত হল দাঙ্গায়।

প্যারিস সেন্ট-জার্মেইনের জয়ের রাত হিসেবে যা শুরু হয়েছিল তা অস্থির হয়ে ওঠে হাজার হাজার সমর্থকের নগ্ন উল্লাসে। প্যারিসের রাস্তায় নেমে ইন্টার মিলানের বিরুদ্ধে সেন্ট সমর্থকেরা ক্লাবের ৫-০ গোলের জয় উদযাপন করেন।  উদযাপন দ্রুত পরিণত হয় বিশৃঙ্খলায়। শুরু হয় হাতাহাতি।  হিংসা ছড়িয়ে পড়তেই কমপক্ষে ৮১ জনকে গ্রেফতার করা হয়। দুই দলের সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা বাধ্য করে পুলিশকে কড়া পদক্ষেপ করতে।

রাত বাড়ার সাথে সাথে প্যারিস জুড়ে আগুন লাগে। সেখানকার বেশ কিছু স্থানে বিশৃঙ্খলা দেখা দেয়। একের পর এক সাইকেল, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। চারদিকে ভাঙচূড় মারামারি চলে। দুই দলের সমর্থকদের জার্সি দেখে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

প্যারিস পুলিশ পরে নিশ্চিত করেছে যে ২৮০ জনেরও বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলা এবং অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগ রয়েছে। পিএসজির হোম গ্রাউন্ডের কাছে এবং রাজধানীর কেন্দ্রস্থলে গোলযোগের ঘটনা ঘটে। সেখানে  বিশাল পাবলিক স্ক্রিনে ম্যাচ দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।

 

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রেনোবলে রাস্তায় উল্লাসরত পিএসজি সমর্থকদের একটি দলের উপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজন সদস্য আহত হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে হেফাজতে নেওয়া হয়।

 

বিশৃঙ্খলা সত্ত্বেও, রবিবারের মহারণের জন্য প্যারিস প্রস্তুতি নিচ্ছে। শনিবার ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্যারিস সেন্ট-জার্মেই তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে । ১৯৫৬ সালের প্রতিযোগিতার ফাইনালে এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয় ।

শনিবার জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ১৯ বছরের দিজিরি দুয়ে। ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারেনি ইন্টার মিলান। তারুণ্যের উদ্যমের কাছে পরাজিত হয়েছে অভিজ্ঞতা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক