লি-জনসনের রেকর্ড ভাঙলেন প্যাট কামিন্স, সামনে ডেনিস লিলি

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্টে  ব্রেট লি ও মিচেল জনসনের রেকর্ড ভাঙলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ২ প্রজন্মের ২ সেরা খেলোয়াড়কে ছাড়িয়ে গেলেন বর্তমান প্রজন্মের প্যাট কামিন্স। অ্যাশেজের অ্যাডিলেট টেস্টে চতুর্থ দিনে জনসনের রেকর্ড স্পর্শ করেন কামিন্স। এদিন ইংল্যান্ডের প্রথ উইকেট নেওয়ার পরেই টেস্টে জনসনের ৩১৩ রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। তারপরেই দ্বিতীয় উইকেট নিতেই রেকর্ড ভেঙে দেন জনসনের। এবার তাঁর সামনে রয়েছে ডেনিস লিলির রেকর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ব্রেট লিকে টপকে গিয়েছিলেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে মিচেল জনসনের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। এই সিরিজের প্রথম ২ টেস্ট খেলতে পারেননি চোটের কারণে। এই টেস্টে নেমে ২ কিংবদন্তিকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ঝুলিতে ৩০৯ টি উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন কামিন্স। প্রথম ইনিংসে  ১ উইকেট নিয়ে ছাড়িয়ে যান ব্রেট লিকে। টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইংল্যান্ড জয়ের জন্য লক্ষ্য পায় ৪৩৫ রানের। নিজের প্রথম ওভারে বেন ডাকেটকে প্যাভেলিয়নে পাঠান। তখনই জনসনের রেকর্ড ছুঁয়ে ফেলেন।  একটু পর অলিভার পোপকে ফিরিয়ে ছাড়িয়ে যান জনসনকে।

৭৩ টেস্টে ৩১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করে বাঁহাতি জনসন। কামিন্সের এটি ৭২তম টেস্ট। বোলিং গড়, স্ট্রাইক রেট, ওভারপ্রতি রান, সবকিছুতেই বেশ এগিয়ে কামিন্স। সর্বোচ্চ অস্ট্রেলিয়াম উইকেট রক্ষকের তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন কামিন্স। পঞ্চম স্থানে রয়েছে ডেনিস লিলি। ৭০ ম্যাচ খেলে ৩৫৫ উইকেট নিয়েছেন তিনি। ফলে তাঁকে ছুঁতে আরও বেশ কিছুটা পথ চলতে হবে কামিন্সকে। সর্বোচ্চস্তরে রয়েছেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। তাঁর ঝুলিতে ৭০৮ উইকেট।

 

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাট পন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট