ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরলেন হ্যাজেলউড-গ্রিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যানচেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। হেডিংলেতে অজিদের হারিয়ে সিরিজ জমিয়ে দিয়েছে বেন স্টোকসরা। ম্যানচেস্টার টেস্ট জিতলেই সিরিজে সমতা ফেরাবে ইংল্যান্ড। অন্যদিকে প্রথম দুই টেস্ট জেতার পরে হেডিংলেতে হোঁচট খাওয়ার পরে ওল্ড ট্র্যাফোর্ডে জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া প্যাট কামিন্সরা। ফলে চতুর্থ টেস্টে ধুন্ধুমার লড়াই দেখার আশায় বুক বাঁধছেন ক্রিকেট অনুরাগীরা।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দু’দিন আগেই প্রেথম একাদশে কারা থাকছেন তা জানিয়ে দিয়েছিল ইংল্যান্ড। মঙ্গলবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও চতুর্থ টেস্টের প্রথম একাদশের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। হেডিংলেতে যে দল খেলেছিল তাতে দুটি পরিবর্তন আনা হচ্ছে। বাদ যাচ্ছেন টড মরফি ও স্কট বোল্যান্ড। তাঁদের জায়গায় প্রথম একাদশে ফিরছেন জোশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। চলতি অ্যাশেজ সিরিজে চরম ব্যর্থ হলেও ওল্ড ট্র্যাফোর্ডে ফের ব্যাট হাতে নামার সুযোগ পাচ্ছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

কেন বার বার ব্যর্থ ওয়ার্নারকে সুযোগ দেওয়া হচ্ছে সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নবানের মুখে পড়তে হয়েছিল অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। এজবাস্টন ও লর্ডসে নিউজের নামের প্রতি কোনও সুবিচার করতে পারেননি ওয়ার্নার। আর তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র পাঁচ রান। তা সত্বেও কেন ফের তাঁকে মাঠে নামার সুযোগ দেওয়া হচ্ছে প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেন, ‘আশা করছি ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্টে ফের ব্যাট হাতে জ্বলে উঠবে ওয়ার্নার।’

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার