রাজনৈতিক মন্তব্যের জন্য সূর্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল পাক ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবদারের শেষ নেই। করমর্দন বিতর্কের জেরে আগেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি জানিয়েছিলেন পিসিবি প্রধান মহসীন নকভি। আর বুধবার (১৭ সেপ্টেম্বর) আরও এক নয়া আবদার জুড়েছেন। রাজনৈতিক মন্তব্যের কারণে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার  দাবি জানিয়েছে। সেই সঙ্গে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা করারও আবদার রেখেছে।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে সূর্যকুমার যাদবদের হাতে দুরমুশ হতে হয়েছিল সালমান আলি আঘাদের। তবে ওই লজ্জাজনক হারকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল করমর্দন বিতর্ক। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই সাজঘরে ফেরেন। তাঁরা ফেরার পরেই সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য দীর্ঘক্ষণ ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সূর্যদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরতে হয় তাদের।

এমন অপমান মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই বেনজির ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায তোলেন পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্তা মহসীন নকভি। তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে (যার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ) চিঠি লিখে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে হটানোর দাবি জানান। যদিও পিসিবি প্রেসিডেন্টের সেই দাবি নস্যা‍ৎ করে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেয়, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তাঁর জায়গায় ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন রিচি রিচার্ডসন। কিন্তু আইসিসির সেই সমঝোতা প্রস্তাব মানেননি পিসিবি কর্তারা। পাইক্রফ্টকে অপসারণের দাবিতে অনড় থাকেন তাঁরা।

এদিন রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে জায়গা করে নেওয়ার জন্য মরণ-বাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট টিমের। কিন্তু স্টেডিয়ামের উদ্দেশে রওনা হননি সালমান আলি আঘারা। হোটেলের সামনে পাকিস্তানি খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার বাস দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাসে চাপেননি পাক ক্রিকেটাররা। যদিও তাদের কিট বাসে তোলা হয়েছে। যে মুহুর্তে পাক খেলোয়াড়রা বাসে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের বাধা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়েছে। জটিলতা কাটাতে এদিন দুবা্ইতে বৈঠকে বসেছিলেন আইসিসির কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকেই পিসিবির তরফে জানানো হয়, ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পাইক্রফ্টকে না হটালে টিম নামানোর প্রশ্ন নেই। তাছাড়া রাজনৈতিক মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা