ইমরানের বিদায়ে গদি হারাতে পারেন পিসিবি-র চেয়ারম্যান রামিজও

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের পদত্যাগের ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের পদত্যাগের ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। গত শনিবার রাতে সংসদে আয়োজিত অনাস্থা ভোটের পর সিংহাসন হারান পাক ক্রিকেট দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা এই কিংবদন্তি অলরাউন্ডার। তহে ইমরানের পদত্যাদের প্রভাব পড়তে পারে পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি-তেও। জানা গিয়েছে, পিসিবি-র চেয়ারম্যানের পদেও আসতে পারে পরিবর্তন। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ হারাতে পারেন রামিজ রাজা। সাত মাস আগেই এই পদে বসেছেন তিনি। এরই মধ্যে তাঁর গদি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, শুধু রামিজই নন, পদ হারাতে পারেন বোর্ডের একাধিক কর্তা।

কারণ, পাকিস্তানে এর আগে যতবারই নতুন সরকার এসেছে ততবারই পাক ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে। বিশেষ করে পিসিবি প্রধানের পদে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিতে প্রচার শুরু হয়ে গিয়েছে যে, পিসিবি-র নতুন চেয়ারম্যান হতে পারে নাজাম শেঠি। তিনি এর আগে এই দায়িত্ব সামলেছেন। আর পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে নাজামের সম্পর্ক বেশ ভালো। ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পদ ছাড়েন ৭৩ বছর বয়সী নাজাম।

তবে ইমরানের জামানায় পাক ক্রিকেট যে অনেকাংশে উন্নতি করেছে সেটা বলাই যায়। উঠে এসেছে একাধিক তরুণ প্রতিভা। এরপর রামিজ দায়িত্ব নিয়ে আরও কযেকটি নতুন উদ্যোগ নেন। 

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির