৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অধিনায়ক হিসেবে বড় সফলতা পেলেন বাবর আজম। পিএসএল ট্রফি জিতে উপভোগ করলেন  তাঁর জীবনের বহু-প্রতীক্ষিত সাফল্যের মুহূর্তটি।  রবিবার (৩ মে) গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া পিএসএল (PSL) ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে পেশোয়ার জালমি তাদের ট্রফি জয়ের খরা কাটিয়েছে।  মহসিন নকভি বাবর আজমএর হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফিটি।  

এই জয়ের মধ্য দিয়ে জালমি তাদের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল। ২০১৭ সালের পর ২০২৬ সালে ফের জয়ের মুখ দেখল পেশোয়ার জালমি। যদিও বাবর এর আগেও দুবার PSL-এর সাফল্যের স্বাদ পেয়েছিলেন, তবুও অধিনায়ক হিসেবে এটিই ছিল তাঁর প্রথম ট্রফি।  আর ঠিক এই কারণেই এবারের সাফল্য  তাঁর কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রবিবার  আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ। জবাবে মাত্র ১৫.২ ওভারেই, ২৮ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে জালমি। 

আরও পড়ুন: রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

রবিবার অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি দুর্দান্ত বোলিং করেছেন।  ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। তাঁকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।   তবে অল্প রান তাড়া করতে নেমে পেশোয়ারেরও শুরুটা ভালো হয়নি।  পাওয়ারপ্লে-তে মাজ সাদাকাত ও মারনাস লাবুশেনের উইকেট হারানোর পরেও ৬.২ ওভারে হায়দরাবাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭১ রান । মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ক্রিজে স্যাম আইয়ুব ও উসমান খান দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে পঞ্চম উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অ্যারন হার্ডি ও আবদুল সামাদের ৮৫ রানের জুটি।  

 

 

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি