মোহনবাগানের কার্যকারী সমিতি বৈঠকে মতোবিরোধ, নতুন মাঠ সচিব হলেন পিন্টু বিশ্বাস

ফের দেখা দিল মোহনবাগানের ক্লাব কর্তাদের মধ্যে মতোবিরোধের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দেখা দিল মোহনবাগানের ক্লাব কর্তাদের মধ্যে মতোবিরোধের ঘটনা। ব্যক্তিগত কারণে সবুজ-মেরুনের মাঠ সচিবের পদ থেকে ইস্তফা দেন তন্ময় চট্টোপাধ্যায়। যার ফলে বুধবার কার্যকারী সমিতির বৈঠকে নতুন মাঠ সচিব নির্বাচিত হন পিন্টু বিশ্বাস। যিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের আত্মীয়। তবে পিন্টুর নাম প্রস্তাবের প্রবল বিরোধিতা করেন ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, গত দু’বছর পিন্টু নাকি ক্লাবের সদস্যপদ নবীকরণ করেননি। এরপর পরিস্থিতি সামাল দেন সহ-সভাপতি কুনাল ঘোষ। 

আর এই সমস্যার কারণে বেছে নেওয়া যায়নি সভাপতিও। জানা গিয়েছে, ফের একদিন বৈঠকে বসে এই কাজগুলি শেষ করবে বাগানের কার্যকারী সমিতি। সবুজ-মেরুনের সচিব দেবাসিশ দত্ত জানান, আগামী একমাসের মধ্যেই নতুন সভাপতি ঠিক করে ফেলা হবে। পাশাপাশি, কার্যকারী কমিটিতে রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর কন্যা সোহিনী মিত্রকেও।

অন্যদিকে, ক্লাবে যাই হোক না কেন, মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে এটিকে মোহনবাগান। গত মঙ্গলবার বাংলাদেশের ক্লাব আবহনীকে ৩-১ ব্যবধানে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে চলে গেল মেরিনার্সরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার