দিল্লি এক্সপ্রেসের ধাক্কায় লাইনচ্যূত পঞ্জাব মেল

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: লিগ টেবিলে শীর্ষে পৌঁছনোর স্বপ্ন ধাক্কা খেল শ্রেয়স আইয়ারদেরও। শনিবার (২৪ মে) রাতে পঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। তাও তিন বল বাকি থাকতে। প্রথমে ব্যাট করতে নেমে মার্কাস স্টোইনিসের তাণ্ডব আর শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাটে ভর করে আট উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছিলেন শ্রেয়স আইয়াররা। জবাবে  সমীর রিজভির ঝোড়ো  ইনিংসের সুবাদে ১৯.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ফাপ ডু ডু প্লেসিস। যদিও শুরুটা খুব একটা সুখকর হয়নি পঞ্জাবের। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন প্রিয়াংশ আর্য (৯ বলে ৬)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান সিংহ ও জস ইংলিস। ষষ্ঠ ওভারে বিপরাজ নিগমের বলে সাজঘরে ফেরেন ঝড় তোলা ইংলিস। আউটের আগে তিনি ১২ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অষ্টম ওভারে বল করতে এসে পঞ্জাবের ওপেনার প্রভসিমরানকে (১৮ বলে ২৮) ফেরান  বিপরাজ-ই।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা। দুজনেই রান মেশিন সচল রাখার পাশাপাশি রান তোলার গতি বজায় রাখেন। দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যদিও নেহাল বেশিদূর এগোতে পারেননি। ১৬ বলে ১৬ রান করে ফেরেন। নেহাল ফেরার পরেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে শুরু করেন শ্রেয়স আইয়ার। কুলদীপ যাদবদের তুলোধনা করেন। ৬ নম্বরে নামা শশাঙ্ক সিংহও বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। ১০ বলে ১১ রান করে তিনিও মোস্তাফিজুরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সাত নম্বরে নেমেই তাণ্ডব চালাতে শুরু করেন অজি ব্যাটার মার্কাস স্টোইনিস। ১৮তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (৫৩) আর শেষ বলে ফেরান আজমাতুল্লাহ ওমরজাইকে (১)। পর পর উইকেট হারালেও তাণ্ডব বন্ধ করেননি স্টোইনিস। নবম উইকেটে তিনি ও হরপ্রীত ব্রার দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ২০৬ রানে থামে পঞ্জাব। স্টোইনিস ১৬ বলে ৪৪ এবং হরপ্রীত ২ বলে সাত রান করে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দিল্লির দুই ওপেনার লোকেশ রাহুল ও ফ্যাপ ডু প্লেসিস। দুজনে অনায়াসে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারে মার্কো জানসেনের বলে সাজঘরে ফেরেন রাহুল। তিনি করেন ২১ বলে ৩৫ রান। পরের ওভারে হরপ্রীত ব্রার বলে ফেরেন দিল্লি অধিনায়ক ডু প্লেসিস (১৫ বলে ২৩)। এর পরে করুণ নায়ার ও সেদেকুল্লা অটল দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তবে রান ওঠার গগতি খানিকটা শ্লথ হয়ে যায়। সেদেকুল্লাকে (১৬ বলে ২২) ফেরন প্রবীণ দুবে।

তবে তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি দিল্লিকে। চতুর্থ উইকেটে করুণ ও সমীর রিজভি ৬২ রান যোগ করেন। দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন দুই ব্যাটার। পঞ্চম উইকেটে হেসেখেলেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সমীর ও ত্রিস্তান স্টাবস। মাত্র ২২ বলে অর্ধশতরান তুলে নেন সমীর। শেষ পর্যন্ত তিনি ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। স্টাবস ১৪ বলে ১৮ রানে অপরাজিত থেকে যান। এদিন জয়ের ফলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে থেকে চলতি আইপিএল শেষ করলেন লোকেশ রাহুলরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার