দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাট-রজতের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বইকে ২২২ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিরাট কোহলি ও অধিনায়ক রজত পাতিদারের জোড়া অর্ধশতরানের সুবাদে সোমবার (৭ এপ্রিল) ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে। দীর্ঘদিন বাদে এদিন মাঠে নামলেও খুব একটা বিধ্বংসী হয়ে উঠতে পারেননি যশপ্রীত বুমরাহ। মুম্বইয়ের হয়ে হার্দিক পাণ্ড্য ৪৫ রানে দুই উইকেট নিয়েছেন।

ঘরের মাঠ ওয়াংখেড়েতে এদিন টসে জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। প্রথম বলে বাউন্ডারি হাঁকানো ইংলিশ ব্যাটার ফিল সল্ট দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। ট্রেন্ট বোল্টের বল তাঁর উইকেট ছিটকে দেয়। তবে দেবদত্ত পাডিক্কালকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন বিরাট কোহলি। আগ্রাসী মেজাজেই দুজনে দীপক চহার-যশপ্রীত বুমরাহদের শাসন করতে থাকে। প্রথম পাওয়ার প্লে-তে দলকে ৭৩ রানে পৌঁছে দেন। বিরাট কোহলি চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ২৯ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। নবম ওভারের শেষ বলে পাডিক্কালকে (২২ বলে ৩৭) ফিরিয়ে ৯১ রানের জুটি ভাঙেন বিগনেশ পুথুর।

তৃতীয় উইকেটে অধিনায়ক রজত পাতিদারের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি। যেভাবে তিনি আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল শতরানের লক্ষ্য নিয়েই নেমেছেন। তবে চাপে থাকা মুম্বইকে ১৫তম ওভারে ম্যাচে ফেরান অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বল হাতে জোড়া ধাক্কা দেন বেঙ্গালুরুকে। প্রথমে বিধ্বংসী কোহলিকে (৪১ বলে ৬৭)। তৃতীয় বলে শূন্য রানে ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোনকে। তবে সেই জোড়া ধাক্কার আঁচ বুঝতে দেননি বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ও জিতেশ শর্মা। দুজনেই খোলসে গুটিয়ে না থেকে পাল্টা মারের পথে হাঁটেন। হার্দিকের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। পঞ্চম উইকেটে মাত্র ২৭ বলে ৬৯ রান যোগ করে দলকে ২০০’র গণ্ডি পার করিয়ে দেন দুজনে। ১৯তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠা রজতকে সাজঘরে পাঠান ট্রেন্ট বোল্ট। আউট হওয়ার আগে পাঁচচ চার ও চার ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৪ রান করেন বেঙ্গালুরু অধিনায়ক। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২২১ রান তোলে বেঙ্গালুরু। জিতেশ শর্মা ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ