দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ বয়কট করল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ক্রীড়া বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া। গত শুক্রবারই ফিফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সেন্ট পিটাসবার্গ থেকে সরিয়ে প্যারিসে আনা হয়েছে। ফর্মূলা ওয়ানে রাশিয়ান গ্রাঁ পিক্সও বাতিল করা হয়েছে। ক্রীড়াজগতের বিভিন্ন ক্ষেত্র থেকে যুদ্ধ নয় শান্তির আহবান শোনা যাচ্ছে। এমন অবস্থাতেই বড়সড় পদক্ষেপ নিল পোল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফের ম্যাচ বয়কট করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। 

 আগামী ২৪ মার্চ মস্কোতে দুই দেশের মধ্যে এই ম্যাচ খেলার কথা রয়েছে। আর এই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবে পোলিশরা। কিন্তু সেই সব নিয়ে ভাবতে নারাজ পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও সরতে নারাজ। 

পোল্যান্ড দলের অন্যতম ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি এই বিষয়ে জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তটা একেবারেই ঠিক। এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতির কথা বিবেচনা করে একদমই রাশিয়ার বিরুদ্ধে খেলার কথা ভাবতে পারছি না। এতে রাশিয়ার ফুটবলার এবং ফ্যানদের কোনও দোষ নেই। কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা এই ম্যাচ বয়কট করছি।’ শোনা যাচ্ছে এই একই পথে হাঁটতে পারে সুইডেন এবং চেক রিপাবলিকও।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ